যশোরে এফএমডি প্রকল্পের আওতায় কৃষি যন্ত্রে এডাবটিভ ট্রায়াল

যশোর প্রতিনিধি

সারাবাংলা

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ফার্ম মেশিনারী এন্ড পোস্টহারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগ এর অধীনে“কৃষি যন্ত্রপাতি ও লাগসই প্রযুক্তি উদ্ভাবনের

2024-06-11T16:12:35+00:00
2024-06-11T16:12:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যশোরে এফএমডি প্রকল্পের আওতায় কৃষি যন্ত্রে এডাবটিভ ট্রায়াল
যশোর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ জুন, ২০২৪, ৪:১২ পিএম   (ভিজিট : ১৪৫)
X

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ফার্ম মেশিনারী এন্ড পোস্টহারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগ এর অধীনে“কৃষি যন্ত্রপাতি ও লাগসই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ফসল উৎপাদন ব্যবস্থাকে অধিকতর লাভজনক করা“শীর্ষক প্রকল্পের অর্থায়নে বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির এডাবটিভ ট্রায়াল” মঙ্গলবার সকালে যশোর সদরের হৈবতপুরে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত উদ্ভোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড.কাউসার উদ্দিন আহমেদ। 

প্রধান অতিথি বক্তব্য রাখেন মুখ্য বৈজ্ঞানিক কর্কমর্তা,এফএমপিই বিভাগ ও প্রকল্প পরিচালক, এফএমডিপি, বারি, (গাজীপুর )ড.মো.নূরুল আমিন।

উক্ত এডাবটিভ ট্রায়ালে আরও উপস্থিত ছিলেন যশোর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা রোকনুজ্জামান, বৈজ্ঞানিক কর্মকর্তা, এফএমপিই বিভাগ, বারি, গাজীপুর) শাম্মী আক্তার।

আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি প্রকৌশলী মো. সুজা উদ দৌলা।

অনুষ্ঠানে যশোরের সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ১২০ জন কৃষক কৃষাণী অংশ গ্রহণ করেন।। বারি বীজবপন যন্ত্র,বারি শস্য কর্তন যন্ত্র, বারি ভুট্টা মাড়াই যন্ত্র, বারি শস্য মাড়াই যন্ত্র, বারি ঝাড়াই যন্ত্র, বারি আলু রোপণ যন্ত্র, বারি আলু উত্তোলন যন্ত্রের উপর এডাবটিভ ট্রায়াল অনুষ্ঠিত হয়। 

উক্ত অনুষ্ঠানে প্রকল্প পরিচালক বলেন,কৃষির উন্নয়নের জন্য যান্ত্রিকীকরণের গুরুত্ব অপরিসীম। এজন্য বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে ৫৩ ধরনের কৃষি যন্ত্রপাতি উদ্ভাবন করা হয়েছে। এ বিষয়ে সরকার নিবিড় কর্মসূচি হাতে নিয়েছে। ভর্তুকির মাধ্যমে অত্র জেলায় বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি সরবরাহ অব্যাহত রয়েছে ।

সরকারের তরফ থেকে যে ১৫ ধরনের কৃষি যন্ত্রপাতির মধ্যে ভর্তুকি দেওয়া হচ্ছে তার মধ্যে ৮ ধরনের বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতিও ভর্তুকির মাধ্যমে সরবরাহ করা হচ্ছে।

বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ চালক ও মেকানিক তৈরি করার কার্যক্রম চলমান আছে। সারা দেশের দশটি জেলার ২০টি উপজেলায় এফএমডিপি প্রকল্পের কার্যক্রম চলছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy