বাগেরহাটে জাল কাবিনে মিথ্যা যৌতুক মামলার অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি

সারাবাংলা

জাল জালিয়াতির মাধ্যমে ভুয়া কাবিন নামা তৈরী করে মোঃ মহিদুল ইসলাম নামে এক ব্যক্তির নামে মিথ্যা মামলার অভিযোগ

2024-06-11T16:16:27+00:00
2024-06-11T16:16:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাগেরহাটে জাল কাবিনে মিথ্যা যৌতুক মামলার অভিযোগ
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ জুন, ২০২৪, ৪:১৬ পিএম   (ভিজিট : ২৩৯)
X

জাল জালিয়াতির মাধ্যমে ভুয়া কাবিন নামা তৈরী করে মোঃ মহিদুল ইসলাম নামে এক ব্যক্তির নামে মিথ্যা মামলার অভিযোগ উঠেছে। 

৮ লক্ষ টাকা যৌতুক, নারী নির্যাতন ও ৩ লক্ষ ৮০ হাজার টাকা দিয়ে সুরাইয়া খাতুন (১৯) ভুয়া কাবিননামা তৈরী করে এ মিথ্যা মামলা করেছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবার। ভুক্তভোগী মোঃ মহিদুল ইসলামের বাড়ি চিতলমারী উপজেলার শিব নগর গ্রামে।

ভুক্তভোগী মোঃ মহিদুল ইসলাম বলেন, বাগেরহাটের রামপাল উপজেলার গোবিন্দপুর গ্রামের অলিউর রহমানের মেয়ে সুরাইয়া খাতুন ও চিতলমারী উপজেলার ১নং বড়বাড়য়িা ইউনিয়নের নিকাহ রেজিষ্টার মোঃ রুহুল আমিনের জোকসাজোসে আমার নামে একটি ভুয়া জাল কাবিন তৈরী করে। জাল কাবিনে সুরাইয়া খাতুনের সাথে বিবাহের তারিখ ২০২৩ সালের সেপ্টেম্বর মাসের ৩ তারিখ উল্লেখ করা হয়েছে। এখানে কাবিন নামা উল্লেখ করা হয়েছে ৩ লক্ষ ৮০ হাজার টাকা। যা সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট। 

তিনি আরো বলেন, মামলায় সাক্ষী করা হয়েছে আমার পিতাকে কিন্তু পিতা ২০২২ সালের ২৬ জুলাই মারা যায়। তাইলে মৃত ব্যক্তি কিভাবে আমার বিবাহের সাক্ষী হল। কাবিনে আমিসহ বাকী সকল ব্যক্তির সাক্ষর জাল। এই সুরাইয়া খাতুন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে জাল কাবিন করে মিথ্যা যৌতুক মামলা করেছে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার জন্য। এখন সে আমার বিরুদ্ধে ৮ লক্ষ টাকার যৌতুক, নারী নির্যাতনের মিথ্যা মামলা করেছে। তিনি এ ঘটনার সঠিক তদন্ত চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। 

এ বিষয়ে মামলার মামলার বাদী সুরাইয়া খাতুন ও  নিকাহ রেজিষ্টার মোঃ রুহুল আমিনের সাথে একাধিক বার যোগাযোগ করা হলেও তাদের ফোনে পাওয়া যায়নি। 
 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy