টিকটকার মামুনের রিমান্ড নিয়ে সর্বশেষ যা জানা গেলো

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

লায়লা আখতার ফারহাদের করা ধর্ষণ মামলায় গ্রেফতার ‘টিকটকার’ প্রিন্স মামুনের (২৫) রিমান্ড নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ

2024-06-11T16:55:35+00:00
2024-06-11T16:55:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টিকটকার মামুনের রিমান্ড নিয়ে সর্বশেষ যা জানা গেলো
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১১ জুন, ২০২৪, ৪:৫৫ পিএম   (ভিজিট : ৪৫৭)
X

লায়লা আখতার ফারহাদের করা ধর্ষণ মামলায় গ্রেফতার ‘টিকটকার’ প্রিন্স মামুনের (২৫) রিমান্ড নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১১ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশিদ এ আদেশ দেন।

গত ৯ জুন প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করেন লায়লা আখতার। মামলার পর সোমবার (১০ জুন) রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লার পুলিশ তাকে দাউদকান্দি টোল প্লাজা থেকে গ্রফতার করে। এরপর তাকে ক্যান্টনমেন্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আসামি মামুনকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্তের স্বার্থে তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ শাহজাহান। আসামিপক্ষের আইনজীবী আনোয়ার শাহাদাত শাওন রিমান্ড বাতিল করে জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে, রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

সকালে ক্যান্টনমেন্ট থানা থেকে ঢাকার সিএমএম কোর্টে নিয়ে যাওয়ার সময় মামুনকে হাসিখুশি থাকতে দেখা যায়। এসময় তিনি বলতে থাকেন, ‘সত্যের জয় হবে। সত্যের জয় হবে।’







Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy