কেন্দুয়ায় ঘর পেল আরও ৭০ ভূমিহীন-গৃহহীন পরিবার

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনার কেন্দুয়ায় মোজাফরপুর ইউনিয়নের আরও ৭০ টি ভূমিহীন- গৃহহীন পরিবারকে ঘর দেওয়া হয়েছে।মঙ্গলবার (১২ জুন) সকালে কেন্দুয়া উপজেলা

2024-06-11T18:28:23+00:00
2024-06-11T18:28:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় ঘর পেল আরও ৭০ ভূমিহীন-গৃহহীন পরিবার
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ জুন, ২০২৪, ৬:২৮ পিএম   (ভিজিট : ১৬৪)
X

নেত্রকোনার কেন্দুয়ায় মোজাফরপুর ইউনিয়নের আরও ৭০ টি ভূমিহীন- গৃহহীন পরিবারকে ঘর দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (১২ জুন) সকালে কেন্দুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আশ্রয়ন প্রকল্পের ঘর বিতরণের শুভ উদ্বোধন করেন নেত্রকোনা জেলা প্রশাসক শাহেদ পারভেজ। 

উদ্বোধনের পর প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ভূমিহীন ও গৃহহীনদেরকে  আদর স্নেহে ভালোবেসে স্বপ্নের ঠিকানা করে দিয়েছেন, আর আমরাও তাদের প্রতি অনেক যত্নবান হব। তাদের কোন অভাব অভিযোগ শুনা মাত্রই অত্যন্ত গুরুত্বদিয়ে তা বাস্তবায়ন করব বলে তিনি জানান। 

তিনি আরও বলেন, এতদিন যাঁরা ভুমি ও গৃহহীন ছিলেন, আজ থেকে আপনাদের প্রত্যেকের নিজস্ব জমি-ঘর হয়েছে । আপনাদের সুন্দর জীবন যাপন করার জন্যেই প্রথানমন্ত্রী জমি ও ঘর দিয়েছেন। এই ঘরবাড়ি যত্নে রাখবেন। নিজেরা স্বাবলম্বী হবার চেষ্টা করবেন। আমরা সরকারের পক্ষ থেকে বিভিন্ন প্রশিক্ষন দিচ্ছি। যে কোন সমস্যা দেখা দিলে ইউএনও আছেন, আমরা আছি, আমাদের জানাবেন, আমরা আপনাদের পাশে আছি সবসময় থাকবো। 

কেন্দুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইমদাদুল হক তালুকদার।

শিক্ষিকা রিমা সরকারের সঞ্চালনায অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, নেত্রকোনা অতিরিক্ত জেলা প্রশাসক শামীমা ইয়াসমীন,অতিরিক্ত পুলিশ সুপার হারুনুর রশিদ, কেন্দুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম,কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমি প্রমূখ। 

এসময় বীর মুক্তিযোদ্ধাগণ, আওয়ামীলীগের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, মিডিয়া কর্মীগণসহ পূনর্বাসিত পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy