সম্পদের তথ্য গোপনের অভিযোগে পৌরসভার মেয়রের বিরুদ্ধে দুদকের মামলা

রাজবাড়ী প্রতিনিধি

সারাবাংলা

রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলামের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন করার অভিযোগে মামলা দায়ের হয়েছে। রবিবার দুর্নীতি দমন

2024-06-11T21:07:25+00:00
2024-06-11T21:07:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সম্পদের তথ্য গোপনের অভিযোগে পৌরসভার মেয়রের বিরুদ্ধে দুদকের মামলা
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ জুন, ২০২৪, ৯:০৭ পিএম   (ভিজিট : ১৯৫)
X

রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলামের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন করার অভিযোগে মামলা দায়ের হয়েছে। রবিবার দুর্নীতি দমন কমিশন (দুদক) ফরিদপুর (রাজবাড়ী) সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সরদার আবুল বাসার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

দুদকের মামলার অভিযোগ সুত্রে জানা গেছে, রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম তার দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৩২ লক্ষ ৫৫ হাজার ৫৬৬ টাকা টাকার স্থাবর সম্পদের তথ্য গোপন ও কম প্রদর্শন করার উদ্দেশ্যে মিথ্যা তথ্য প্রদান করেন। ওই সম্পদসহ অবৈধ উৎস হতে ৫৯ লক্ষ ৭৪ হাজার ৩০৪ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং ১১ লক্ষ ৮১ হাজার ২১৪ টাকার সি.সি ঋণ পরিশোধ হওয়া সত্ত্বেও তা সম্পদ বিবররণীতে উল্লেখপূর্বক মিথ্যা তথ্য প্রদান করে শাস্তিযোগ্য অপরাধ করেন। 

এ কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় দুর্নীতি দমন কমিশন, ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের (রাজবাড়ী) রবিবার ( ৯ জুন) (মামলা নং-০১) দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করেন দুর্নীতি দমন কমিশন, ফরিদপুরের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সরদার আবুল বাসার।

উল্লেখ্য, দুর্নীতি দমন কমিশন, ফরিদপুরের সমন্বিত জেলা কার্যালয়ের ২০১৯ সালের ১৮ নভেম্বর ই/আর নং-৬০/২০১৯ অনুসন্ধান শেষে গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলামের বিরুদ্ধে ৪৯ লক্ষ ৬৩ হাজার ৯০০ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়। এ কারণে তার বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারীর সুপারিশ করে অনুসন্ধান প্রতিবেদন দাখিল করা হয়। 

তার প্রেক্ষিতে নজরুল ইসলামের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারী হলে তিনি গত ২০২১ সালের ১৯ জানুয়ারী দুর্নীতি দমন কমিশন, ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ে সম্পদ বিবরণী দাখিল করেন। এতে তিনি ৩২ লক্ষ ৫৫ হাজার ৫৬৬ টাকা টাকার স্থাবর সম্পদের তথ্য গোপন ও কম প্রদর্শন করার উদ্দেশ্যে মিথ্যা তথ্য প্রদানসহ ১১ লক্ষ ৮১ হাজার ২১৪ টাকার সি.সি ঋণ পরিশোধের বিষয়েও সম্পদ বিবররণীতে মিথ্যা তথ্য প্রদান করেন।
 
সোমবার দুপুরে দুর্নীতি দমন কমিশন, ফরিদপুরের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সরদার আবুল বাসার মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy