পূর্বধলায় অবৈধ ভারতীয় চিনিবোঝাই ট্রাক জব্দ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোণার পূর্বধলায় অবৈধ ভারতীয় চিনিবোঝাই একটি ট্রাক জব্দ করেছে পূর্বধলা থানা পুলিশ। মঙ্গলবার গভীর রাতে উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের

2024-06-12T15:29:19+00:00
2024-06-12T15:29:19+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
পূর্বধলায় অবৈধ ভারতীয় চিনিবোঝাই ট্রাক জব্দ
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ জুন, ২০২৪, ৩:২৯ পিএম   (ভিজিট : ২৬২)
X

নেত্রকোণার পূর্বধলায় অবৈধ ভারতীয় চিনিবোঝাই একটি ট্রাক জব্দ করেছে পূর্বধলা থানা পুলিশ। মঙ্গলবার গভীর রাতে উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের প্রতাপপুর এলাকায় অভিযান চালিয়ে ট্রাকসহ (ঢাকা মেট্রো ট-২০৮৪৪২) ২শ বস্তা চিনি জব্দ করা হয়।

এসময় মো. মোজাম্মেল হক (২৫) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। সে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার দক্ষিণ খয়রাকুড়ি গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে। 

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের প্রতাপপুর নামক স্থানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০ কেজি ওজনের মোট ২শ বস্তা অবৈধ চিনি জব্দ করা হয়। চিনির আনুমানিক মূল্য দশ লক্ষ টাকা।

পূর্বধলা থানার ওসি মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, আটককৃত মো. মোজাম্মেল হক’র বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে মঙ্গলবার বিকালে কারাগারে পাঠানো হয়েছে।  






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy