গরুর মাংস: কতোটুকু খাওয়া নিরাপদ

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল

অনেকেরই ধারণা গরুর মাংস খেলেই বুঝি স্বাস্থ্যের অনেক ক্ষতি হয়ে যাবে। গরুর মাংসে প্রচুর কোলেস্টেরল থাকায় অনেকেই সেটি

2024-06-12T15:40:44+00:00
2024-06-12T15:40:44+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গরুর মাংস: কতোটুকু খাওয়া নিরাপদ
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ জুন, ২০২৪, ৩:৪০ পিএম   (ভিজিট : ৩১৭)
X

অনেকেরই ধারণা গরুর মাংস খেলেই বুঝি স্বাস্থ্যের অনেক ক্ষতি হয়ে যাবে। গরুর মাংসে প্রচুর কোলেস্টেরল থাকায় অনেকেই সেটি খাওয়া এড়িয়ে চলেন।

আর মাত্র কয়েকদিন পরেই কোরবানির ঈদ। গরু, খাসি ও মহিষসহ বিভিন্ন ধরনের লাল মাংসের পদ বেশি প্রাধান্য পায় এই ঈদে। রেড মিট বা লাল মাংস পছন্দ করেন বেশিরভাগ মানুষই। কিন্তু এই লাল মাংস একটানা দীর্ঘদিন গ্রহণে ও অতিভোজনে শরীরের নানা রোগবালাই বাসা বাঁধতে পারে। ঈদ বলেই অনিয়ন্ত্রিত খেয়ে অসুস্থ হওয়া চলবে না। বিশেষ করে যারা উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের রোগী, তাদের থাকতে হবে বাড়তি সাবধান। 

প্রতি ১০০ গ্রাম লাল মাংসে প্রায় ২৩ গ্রামের মতো প্রোটিন ও ২.৫ গ্রামের মতো ফ্যাট থাকে। কিন্তু উক্ত ব্যক্তি যদি হিসেব মেলাতে প্রতিদিন প্রোটিনের অন্য সকল উৎস বাদ দিয়ে শুধু ২৬০ গ্রামের মতো লাল মাংস গ্রহণ করেন তার ৬০ গ্রাম প্রোটিনের চাহিদা পূরণে, এটি তার জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করবে।

ফরাজি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেডের পুষ্টিবিদ নাহিদা আহমেদ জানান, প্রতিদিন একজন সুস্থ ব্যক্তি কতটুকু প্রোটিন খাবেন সেটা নির্ভর করে ওই ব্যক্তির আদর্শ ওজনের উপরে। একজন ব্যক্তির আদর্শ ওজন যদি ৬০ কেজি হয়, তাহলে তিনি প্রতিদিন ৬০ গ্রামের মতো প্রোটিন গ্রহণ করতে পারবেন। কিডনি রোগসহ বিশেষ বিশেষ কিছু রোগে এর পরিমাণ কমতে থাকবে। আবার মেয়েদের মাসিক চলাকালীন সময় ও গর্ভকালীন সময়ে এই প্রোটিনের চাহিদা প্রায় দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়ে থাকে। তবে কারোরই দিনে ৭০ গ্রামের বেশি মাংস খাওয়া উচিত না। গরুর মাংস খাওয়ার নিরাপদ মাত্রা হলো সপ্তাহে দুই দিন বা সপ্তাহে মোট তিন থেকে পাঁচ বেলা। প্রতি বেলায় ঘরে রান্না করা মাংস ১৫ থেকে ২৫ গ্রাম বা ২/৩ টুকরার বেশি খাবেন না।         







Loading...
Loading...


লাইফস্টাইল এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy