প্রধানমন্ত্রীর প্রেস সচিবকে সাংবাদিক নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক

গণমাধ্যম

প্রধানমন্ত্রীর নবনিযুক্ত প্রেস সচিব নাইমুল ইসলাম খানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাংবাদিকদের বিভিন্ন সংগঠন।আজ বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর

2024-06-12T17:06:03+00:00
2024-06-12T17:06:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রধানমন্ত্রীর প্রেস সচিবকে সাংবাদিক নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১২ জুন, ২০২৪, ৫:০৬ পিএম   (ভিজিট : ২৮৭)
X

প্রধানমন্ত্রীর নবনিযুক্ত প্রেস সচিব নাইমুল ইসলাম খানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাংবাদিকদের বিভিন্ন সংগঠন।  

আজ বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ সম্পাদক ফোরামের সম্মানীত উপদেষ্টা নাইমুল ইসলাম খানের হাতে ফুলের তোড়া ও অভিনন্দন পত্র তুলে দিয়ে শুভেচ্ছা এবং অভিনন্দন জানান বাংলাদেশ সম্পাদক ফোরাম, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির নেতৃবৃন্দ। 

বাংলাদেশ সম্পাদক ফোরামের আহবায়ক রফিকুল ইসলাম রতন ও সদস্য সচিব ফারুক আহমেদ তালুকদার, বাচসাস সভাপতি রাজু আলীম ও সাধারণ সম্পাদক রিমন মাহফুজ, ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ ও  ঢাকা সাংবাদিক ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মফিজুর রহমান খান বাবু প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে গণমাধ্যমের যাবতীয় বিষয়ে তার সহযোগিতা কামনা করেন।





Loading...
Loading...


গণমাধ্যম এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy