টঙ্গীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের টঙ্গীতে নির্মাণাধীন ভবন থেকে পরে ফয়েজ উদ্দিন (৫০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেল চারটার

2024-06-12T17:46:13+00:00
2024-06-12T20:06:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ জুন, ২০২৪, ৫:৪৬ পিএম  আপডেট: ১২.০৬.২০২৪ ৮:০৬ পিএম  (ভিজিট : ২৭৪)
X

গাজীপুরের টঙ্গীতে নির্মাণাধীন ভবন থেকে পরে ফয়েজ উদ্দিন (৫০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেল চারটার দিকে টঙ্গী বিসিকক এলাকার রেডিয়ান্ট ফার্মাসিটিক্যাল এর নির্মাণাধীন ভবনে এঘটনা ঘটে।

নিহত ফয়েজ উদ্দিন কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার ধড়িয়াপাড়া গ্রামের আছির উদ্দিন ব্যাপারীর ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত ফয়েজ উদ্দিন উক্ত কারখানার নির্মাণাধীন ভবনের রুপওয়েস্ট অপারেটিং এ কাজ করছিলেন। এসময় ভবনের ৫ম তলার ছাদে আকস্মিক ভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান তিনি। এসময় তার মাথা ও মুখমন্ডলে গুরুতর জখম হয়। পরে তার সহকর্মীরা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy