চাটখিলে পুলিশের মতবিনিময়

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

নোয়াখালীর চাটখিল থানার কনফারেন্স রুমে আজ সকাল ১১ ঘটিকায় হাফেজিয়া ও ক্বাওমী মাদ্রাসার প্রধান শিক্ষক ও কমিটি সদস্যদের

2024-06-12T18:29:37+00:00
2024-06-12T18:29:37+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
চাটখিলে পুলিশের মতবিনিময়
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ জুন, ২০২৪, ৬:২৯ পিএম   (ভিজিট : ২৬৩)
X

নোয়াখালীর চাটখিল থানার কনফারেন্স রুমে আজ সকাল ১১ ঘটিকায় হাফেজিয়া ও ক্বাওমী মাদ্রাসার প্রধান শিক্ষক ও কমিটি সদস্যদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), বিজয়া সেন। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে  উপস্থিত ছিলেন চাটখিল সার্কেল (সহকারী পুলিশ সুপার) নিত্যানন্দ দাস।   অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চাটখিল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ইমদাদুল হক। এ সময় আরো উপস্থিত ছিলেন কমিউনিটি পুলিশিং পৌর সমন্বয় কমিটির সভাপতি  দুলাল  ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার বিজয়া সেন বিভিন্ন হাফেজিয়া ও ক্বাওমী মাদ্রাসার প্রধান শিক্ষক ও কমিটির সদস্যগণের উদ্দেশ্যে শিশু নির্যাতন, ধর্ষণের বিষয়গুলো প্রতিরোধের ব্যাপারে আরো নজরদারি বাড়ানোর জন্য গুরুত্বারোপ করেন।

এছাড়াও চাটখিল সার্কেল এই অপরাধের ব্যাপারে সকল ইউনিয়ন পর্যায়ে বিট পুলিশিং এর প্রতি জোর দিতে বলেন এবং অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও অন্যান্য বক্তারা এই অপরাধ যেনো চাটখিলে আর না ঘটে এ ব্যাপারে সবাই সতর্ক দৃষ্টি রাখবেন বলে জানান।

অনুষ্ঠানে হাফেজিয়া ও ক্বাওমী মাদ্রাসার প্রধান শিক্ষক ও কমিটির সদস্যগণ সহ প্রায় ৭০ জনের উপস্থিতি ছিলো।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy