লক্ষ্মীপুরে বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিনিধি

সারাবাংলা

লক্ষ্মীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সমসেরাবাদ গ্রামে এক বুদ্ধি ও বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. শরিফ (৩২)

2024-06-13T19:02:01+00:00
2024-06-13T19:02:01+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
লক্ষ্মীপুরে বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪, ৭:০২ পিএম   (ভিজিট : ২২২)
X

লক্ষ্মীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সমসেরাবাদ গ্রামে এক বুদ্ধি ও বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. শরিফ (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ১১।  

বুধবার (১২ জুন) রাতে চট্টগ্রামের চাঁদগাঁও থানাধীন পূর্ব ফরিদাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (১৩ জুন) তাকে লক্ষ্মীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। 

গত ১০ জুন ভিকটিক কিশোরীর ভগ্নিপতি বাদি হয়ে সদর থানায় শরিফের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। আসামি শরিফ সমসেরাবাদ গ্রামের নুর নবী স্বপনের ছেলে।

বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে র‍্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।  

এজাহার সূত্রে জানা যায়, শরিফ এবং ভিকটিম বাক প্রতিবন্ধী কিশোরী একই এলাকার বাসিন্দা। কিশোরীটি তার বোনের সাথে বোনের শ্বশুর বাড়িতে থাকত। আসামি মো. শরীফ ভিকটিমের বোনের প্রতিবেশী। সে ওই কিশোরীকে প্রায়শই কু-প্রস্তাবসহ বিভিন্নভাবে উত্যাক্ত করে আসছিল। 

ভিকটিমের বোনের স্বামী কর্মসূত্রে চট্টগ্রামে থাকায় ওই বাড়িতে ভিকটিম তার বোনের সাথে একা ঘরে থাকতো। গত ৮ জুন বিকেলে ভিকটিমের বোন বাবার বাড়িতে থাকার সুযোগে শরিফ ভিকটিমের মুখ চেপে ধরে বসত ঘর সংলগ্ন আখ ক্ষেতের ভেতরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় শরিফ। 

পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে শরিফকে আসামি করে মামলা দায়ের করেন। পরে পলাতক আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা কার্যক্রম শুরু করে র‍্যাব-১১। 

র‍্যাব জানায়, বুধবার দিবাগত রাত সোয়া ১ টার দিকে চট্টগ্রাম মহানগরীর চাঁদগাঁও থানাধীন পূর্ব ফরিদাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাকে জিজ্ঞাসাবাদে সে ঘটনার কথা স্বীকার করেছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy