ফরিদপুরে ব্যবসায়ীদের জালে ভুয়া ম্যাজিস্ট্রেট

ফরিদপুর প্রতিনিধি

সারাবাংলা

ফরিদপুরে শাহারিয়া জামান (৫০) নামে এক ভুয়া ম্যাজিস্ট্রেটকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন ব্যবসায়ীরা।বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে

2024-06-13T19:59:24+00:00
2024-06-13T20:31:15+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ফরিদপুরে ব্যবসায়ীদের জালে ভুয়া ম্যাজিস্ট্রেট
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪, ৭:৫৯ পিএম  আপডেট: ১৩.০৬.২০২৪ ৮:৩১ পিএম  (ভিজিট : ২২৭)
X

ফরিদপুরে শাহারিয়া জামান (৫০) নামে এক ভুয়া ম্যাজিস্ট্রেটকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে তাকে।

এর আগে বুধবার (১২ জুন) বিকেলে ওই ভুয়া ম্যাজিস্ট্রেট একাই ফরিদপুর সদর উপজেলা চরমাধবদিয়া ইউনিয়নের মমিনখারহাট বাজারে কালাম বগুড়া মিষ্টান্ন ভাণ্ডারে গিয়ে  দেখতে চান ওই দোকানের বিভিন্ন লাইসেন্স।

এসময় তিনি দোকানের ভেতরে প্রবেশ করে নানা অনিয়ম খোঁজার চেষ্টা করেন। একপর্যায়ে ওই প্রতিষ্ঠানের মালিককে বলেন আপনার প্রতিষ্ঠানে নানা অনিয়ম পাওয়া গেছে, ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দোকান মালিক তখন নত হয়ে ওই ভুয়া ম্যাজিস্ট্রেট ১ হাজার টাকা দিয়ে তার কাছে রশিদ চান।

রশিদ দিতে না পারায় দোকান মালিক বাজারের অন্য ব্যবসায়ীদের ডেকে এনে তাকে ঘিরে ধরে প্রশ্ন করতেই ধরা খেয়ে যান ভুয়া ম্যাজিস্ট্রেট শাহারিয়া। পরে ৯৯৯ এ ফোন দিলে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

কালাম বগুড়া মিষ্টান্ন ভাণ্ডারের স্বত্তাধিকারী আশিকুর রহমান জানান, শাহারিয়া জামান দোকানে এসে নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দেন। পরে দোকানের বিভিন্ন মিষ্টি ভালো না বলতে থাকেন। একপর্যায়ে বলেন ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা দেন। আমি তাকে এক হাজার টাকা দিয়ে বলি আপনি এসেছেন সম্মানে এটা দিলাম।

তিনি আরও জানান, যখন রশিদ চাইলাম, তখনই নানা টালবাহানা করতে থাকেন। আমার আগে থেকেই ওনাকে দেখে সন্দেহ হচ্ছিল, রশিদ দিতে না পারায় তখন নিশ্চিত হলাম উনি ম্যাজিস্ট্রেট না। এছাড়া যখন ম্যাজিস্ট্রেট বের হয় তখন তার সঙ্গে পুলিশসহ অন্যরাও থাকে। উনি এসেছেন একা। পরে বাজারের অন্য ব্যবসায়ীদের ডেকে এনে উনাকে জিজ্ঞাসাবাদ করলে তখন বলেন উনি ভুয়া ম্যাজিস্ট্রেট। পরে থানা পুলিশের কাছে তাকে তুলে দেয়া হয়।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান জানান, ৯৯৯ থেকে ফোন পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুয়া ম্যাজিস্ট্রেট শাহারিয়া জামানকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। বৃহস্পতিবার দুপুরে ব্যবসায়ী আশিকুর রহমান বাদি হয়ে তার বিরুদ্ধে মামলা করেছেন। বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতার হওয়া ভুয়া ম্যাজিস্ট্রেট শাহারিয়া জাহান রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাসিন্দা। তিনি বিভিন্ন এলাকায় ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy