ইয়াবা সেবনের ছবি ভাইরাল, ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

টঙ্গী পূর্ব থানা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান শাহীন উরফে শাহীন হোসেনের ইয়াবা সেবনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে

2024-06-13T20:07:25+00:00
2024-06-13T20:26:46+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ইয়াবা সেবনের ছবি ভাইরাল, ছাত্রলীগ নেতাকে অব্যাহতি
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪, ৮:০৭ পিএম  আপডেট: ১৩.০৬.২০২৪ ৮:২৬ পিএম  (ভিজিট : ৪৮৮)
X

টঙ্গী পূর্ব থানা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান শাহীন উরফে শাহীন হোসেনের ইয়াবা সেবনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার জেরে তাকে অব্যাহতি দিয়েছে গাজীপুর মহানগর ছাত্রলীগ। 

বৃহস্পতিবার বিকেলে মহানগর ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদক স্মাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

এর আগে বৃহস্পতিবার দুপুরে ওই ছাত্রলীগ নেতার ইয়াবা সেবনের দুইটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও মেসেঞ্জারে ছড়িয়ে পরে যা মূহুর্তে ভাইরাল হয়ে যায়। 

ছবিতে দেখা যায় ওই ছাত্রলীগ নেতা অপর সঙ্গীকে ইয়াবা সেবন করাতে ফয়েল পেপারের নিচে দেশলাইয়ের সাহায্যে আগুন দিচ্ছেন। অপর ছবিতে দেখা যায় তার সঙ্গী একটা পাইপের মাধ্যমে তা সেবন করছেন।

সামজিক যোগাযোগ মাধ্যমে ছবি দুটি ছড়িয়ে পরার পর টঙ্গী জুড়ে সমালোচনা শুরু হয়। কেউ কেউ ছাত্রলীগের নীতি নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেন। এমন মাদকসেবী ছাত্রলীগের পদ পেল কিভাবে তা নিয়েও আলোচনার শেষ নেই। 
মহানগর ছাত্রলীগের প্যাডে সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে তাকে টঙ্গী পূর্ব থানা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানা ছাত্রলীগের বহিস্কৃত যুগ্ম আহবায়ক শাহীনের সাথে মুটোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি রিসিভ করেননি। 

টঙ্গী পূর্ব থানা ছাত্রলীগের আহবায়ক শাহজাদা সেলিম লিটন বলেন, কোন ব্যক্তির অপকর্মের দায় দল নেবে না। মহানগরের নেতারা যেটা ভালো মনে করেছেন সেটা করেছেন। 

গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সরকার বাবু বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মাদক সেবনের দুইটি ছবি ছড়িয়ে পরে। যা ছাত্রলীগের গঠনতন্ত্র বিরোধী। তার এরূপ কর্মকান্ডে দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। তাই শাহীনকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy