পটুয়াখালীর জলাশ‌য়ে এবার জী‌বিত ডল‌ফিন

পটুয়াখালী প্রতিনিধি

সারাবাংলা

কুয়াকাটা সৈক‌তে মৃত ডল‌ফিন ভে‌সে আসার পর এবার পটুয়াখালীর এক‌টি জলাশয় পাওয়া গেল জী‌বিত ডল‌ফিন। কলাপাড়া উপ‌জেলার জালালপুর

2024-06-13T20:37:48+00:00
2024-06-13T20:37:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পটুয়াখালীর জলাশ‌য়ে এবার জী‌বিত ডল‌ফিন
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪, ৮:৩৭ পিএম   (ভিজিট : ২১৪)
X

কুয়াকাটা সৈক‌তে মৃত ডল‌ফিন ভে‌সে আসার পর এবার পটুয়াখালীর এক‌টি জলাশয় পাওয়া গেল জী‌বিত ডল‌ফিন। কলাপাড়া উপ‌জেলার জালালপুর গ্রা‌মে আন্ধারমা‌নিক নদী সংলগ্ন জলাশ‌য়ে বোটলনোজ প্রজাতির জীবিত ডলফিনটি পাওয়া যায়। এটির দৈর্ঘ্য ৫ ফুট ও প্রস্থ দেড় ফুট। 

বৃহস্পতিবার সন্ধ‌্যা ৬টার দি‌কে ডল‌ফিন‌টি‌কে ব‌ঙ্গোপসাগর সংলগ্ন  আন্ধারমা‌রিক নদী‌র মোহনায় অবমুক্ত করা হ‌য়ে‌ছে ব‌লে নিষ্চিত ক‌রেন কলাপাড়া উপ‌জেলা সি‌নিয়র মৎস‌্য অ‌ফিসার অনুপ কুমার সাহা। 

এসময় জী‌বিত ডলফিনটিকে এক নজর দেখতে জলাশ‌য়ের দুইপা‌ড়ে ভীড় জমায় উৎসুক জনতা। 

মৎস‌্য কর্মকর্তা জানান, গতকাল শেষ বিকা‌লে আন্ধারমা‌নিক নদী থে‌কে ডল‌ফিন‌টি ভাস‌তে ভাস‌তে ওই জলাশ‌য়ে প্রবেশ ক‌রে। প‌রে খবর পে‌য়ে বৃহস্প‌তিবার বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট এর বন্যপ্রাণী পরিদর্শক অসিম মল্লিক এবং ওয়ার্ল্ডফিশ ইকোফিশ-২ এর সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি এর পরামর্শ অনুযায়ী ডলফিনটিকে উদ্ধার করে নীবির পর্যক্ষনে রেখে খাবার দিয়ে শারীরিক অবস্থার উন্নতি করার চেষ্টা করা হয়।

এক পর্যা‌য়ে স্থানীয় প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠন এনিম্যাল লাভার্স অব পটুয়াখালী এর সদস্য আল মুনজির এবং মোঃ সুজন বৃহন্প‌তিবার সন্ধ‌্যা ৬টার দি‌কে অবমুক্ত করেন।   

এ্যানিম্যাল লাভার অফ পটুয়াখালীর কলাপাড়া টিমের সদস্য আল মুনজির জানান, জেলেদের জালে আটকে ডলফিনটি অনেকটা আহত হয়। আমাদের ধারণা, পরে পথভ্রষ্ট হয়ে এটি আন্ধারমানিক নদী হয়ে জলাশ‌য়ে ঢুকে পরে। এর আগে কখনো দক্ষিনাঞ্চলে জী‌বিত ডলফিন ভেসে আসার খবর পাওয়া যায়নি ব‌লেও জানান আল মুন‌জির।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy