কুমিল্লায় ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ২

কুমিল্লা প্রতিনিধি

সারাবাংলা

কুমিল্লায় কাভার্ডভ্যানের পেছনে লিচুবাহী ট্রাকের ধাক্কায় দুইজনের প্রাণহানি ঘটেছে।শনিবার (১৫ জুন) সকাল সোয়া ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা

2024-06-15T11:59:16+00:00
2024-06-15T11:59:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুমিল্লায় ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ২
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ জুন, ২০২৪, ১১:৫৯ এএম   (ভিজিট : ২৩৫)
X

কুমিল্লায় কাভার্ডভ্যানের পেছনে লিচুবাহী ট্রাকের ধাক্কায় দুইজনের প্রাণহানি ঘটেছে।

শনিবার (১৫ জুন) সকাল সোয়া ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সোয়াগাজি এলাকার চট্টগ্রাম লেনে এ দুর্ঘটনা ঘটে।ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, লিচুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যানকে পেছন ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

তিনি আরও বলেন, নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি এখনও। পুলিশ তাদের নাম-পরিচয় উদ্ধারে কাজ করছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy