বাগেরহাটে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি

সারাবাংলা

বাগেরহাটে পৃথক বজ্রপাতে সাইদুর রহমান (২৭) ও সেলিম শেখ (৫৫) নামের দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত

2024-06-19T18:22:16+00:00
2024-06-19T18:22:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাগেরহাটে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ জুন, ২০২৪, ৬:২২ পিএম   (ভিজিট : ১৪৭)
X

বাগেরহাটে পৃথক বজ্রপাতে সাইদুর রহমান  (২৭) ও  সেলিম শেখ  (৫৫) নামের দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ১ জন।

বুধবার  (১৯ জুন)  দুপুরে বাগেরহাট সদর উপজেলা ডেমা ইউনিয়নে  পিসি ডেমা ও হেদায়েতপুর গ্রামে এই ঘটনা ঘটে। একই সময়ে ওই এলাকায় ১টি মহিষ ও ৪টি গরুর  মৃত্যু হয়েছে। 

নিহত সাইদুর রহমান পিসি ডেমার মৃত হক আমিনের ছেলে।অন্যদিকে ডেমা ইউনিয়নের হেদায়েতপুরগ্রামের  শেখ কাউসারের ছেলে সেলিম শেখের মৃত্যু হয়।

এদের মধ্যে সাইদুর রহমান পঞ্চমালা মাঠে গরু চড়াতে ছিলেন। বজ্রপাতে ঘটনাস্থলে ই তার মৃত্যু হয়। এসময়, উজ্জল নামের এক যুবক আহত হয়। বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসা শেষে তাকে বাড়িতে নেওয়া হয়েছে। অপরজনের মৃত্যু হয়েছে হেদায়েতপুর মাঠে। তিনিও গরু আনতে মাঠে গিয়েছিলেন।

নিহত সাইদুর রহমানের খালাতো ভাই নাসির উদ্দীন বলেন, দুপুরে প্রচুর বৃষ্টি হয় তা দেখে সে গরু ও মহিষ নিয়ে ঘেরের বাসার দিকে আসছিল, এই অবস্থায় বজ্রপাতে সাইদুর রহমানের মৃত্যু হয় এবং তার সাথে থাকা উজ্জল গুরুত্বর আহত হয়। এই সময় তিনটি গরু ও একটি  মহিষের মৃত্যু হয়। শুনেছি একই ঘটনায় হেদায়েত পুর সেলিম নামের একজনের মৃত্যু হয়েছে।  

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান বলেন, বাগেরহাটের ডেমা ইউনিয়নে বজ্রপাতে সাইদুর  রহমান  ও সেলিম  শেখ নামের দুইজনের   মৃত্যু হয়েছে এবং উজ্জল হাওলাদার নামে আরেকজন আহত হয়েছেন। আহতকে স্থানীয়রা সদর হাসপাতালে ভর্তি করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy