‘মুক্তিযোদ্ধা কোটা’ পদ্ধতিকে কটাক্ষ করে পোস্ট দেওয়ায় যুবক গ্রেপ্তার

দিনাজপুর প্রতিনিধি

সারাবাংলা

সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা নাতি-নাতনির কোটা পদ্ধতিকে কটাক্ষ করে ফেসবুকে পোষ্ট দেওয়ায় জাহাঙ্গীর আলম (৪২) নামের এক যুবককে গ্রেপ্তার

2024-06-20T12:59:35+00:00
2024-06-20T12:59:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘মুক্তিযোদ্ধা কোটা’ পদ্ধতিকে কটাক্ষ করে পোস্ট দেওয়ায় যুবক গ্রেপ্তার
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪, ১২:৫৯ পিএম   (ভিজিট : ৩৭১)
X

সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা নাতি-নাতনির কোটা পদ্ধতিকে কটাক্ষ করে ফেসবুকে পোষ্ট দেওয়ায় জাহাঙ্গীর আলম (৪২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে হাকিমপুর (হিলি) থানা পুলিশ। 

গতকাল বুধবার (১৯ জুন) বিকেল ৪ টায় উপজেলার ধরন্দা মহল্লার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। 
থানা সূত্রে জানা গেছে, আটক জাহাঙ্গীর আলম সরকারি চাকরির ক্ষেত্রে মুক্তিযোদ্ধা নাতি-নাতনি কোটা পদ্ধতিকে কটাক্ষ করে কুরবানির মাংসের ৩০ শতাংশ মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের জন্য বরাদ্দ দেয়া হোক জানিয়ে ফেসবুকে পোষ্ট দেন। এতে মূহুর্তেই আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। বিষয়টি সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলীর নজরে এলে তিনি সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। এরপর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। 

হাকিমপুর (হিলি) থানা ওসি দুলাল হোসেন জানান, মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতিকে কটাক্ষ করে ফেসবুকে পোষ্ট করায় এক যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার তাকে দিনাজপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy