নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ

নরসিংদী প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদীর চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ গুলিবিদ্ধ হয়ে ৫ জন আহত হয়েছে।বুধবার

2024-06-20T13:24:21+00:00
2024-06-20T13:24:21+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪, ১:২৪ পিএম   (ভিজিট : ১৭৭)
X

নরসিংদীর চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ গুলিবিদ্ধ হয়ে ৫ জন আহত হয়েছে।

বুধবার (১৯ জুন) সদর উপজেলার চরাঞ্চলের নজরপুর ইউনিয়নের অলিপুরে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হয়ে আহতরা হলেন সদর মডেল থানায় কর্মরত সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) জয় বণিক (৩১), সাইফুল ইসলাম (১৯), দাউদ মনা (৪১) এবং ফারুক আহমেদ (৪৫) এবং ফারুক মিয়া (৩৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘ দিন ধরেই অলিপুর অঞ্চলের ইসমাইল কোম্পানী এবং শাহজাহান মনা গ্রুপের মধ্যে বিরোধ চলছিলো। গতকাল রাত থেকেই আধিপত্যের জের বাড়তে থাকলে সকাল থেকেই তা সংঘর্ষে রুপ নেয়। বেলা সাড়ে ১১টার দিকে পূনরায় সংঘর্ষে জড়ালে দুই গ্রুপের মধ্যে গুলি বর্ষণের ঘটনা ঘটে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রনের দায়িত্বে নিয়োজিত পুলিশের এক এএসআইসহ দুই গ্রুপের আরো চারজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পাশাপাশি আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়। তবে গুলিবিদ্ধরা গ্রেপ্তারি ঝামেলা এড়াতে প্রাথমিক চিকিৎসা নিয়েই হাসপাতাল ত্যাগ করেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy