দুই ঘন্টার বৃষ্টিতে তলিয়ে গেছে শ্রীপুর পৌরসভার রাস্তাঘাট-অলিগলি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

সকাল থেকে ভারী বৃষ্টিপাতের কারণে শ্রীপুর পৌরসভার বিভিন্ন পাড়া-মহল্লায় কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতার কারণে চলাফেরায় নাগরিকদের দুর্ভোগ

2024-06-20T13:49:13+00:00
2024-06-20T13:49:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দুই ঘন্টার বৃষ্টিতে তলিয়ে গেছে শ্রীপুর পৌরসভার রাস্তাঘাট-অলিগলি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪, ১:৪৯ পিএম   (ভিজিট : ২১৫)
X

সকাল থেকে ভারী বৃষ্টিপাতের কারণে শ্রীপুর পৌরসভার বিভিন্ন পাড়া-মহল্লায় কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতার কারণে চলাফেরায় নাগরিকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। 

অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেন প্রতি বছর রাজস্ব আদায়ে লাভবান হলেও প্রথম শ্রেণির এ পৌরসভার এমন দুরবস্থা মেনে নেওয়া যায় না। ভারী বৃষ্টিপাতের কারণে পৌর শহরের জনগুরুত্বপূর্ণ এলাকা জলাবদ্ধতার সৃষ্টি হলেও পৌরসভার পক্ষ থেকে কোনও তৎপরতা দেখা যায়নি। জলাবদ্ধতা নিয়ে পৌরবাসীরা অসন্তোষ প্রকাশ করেছেন। এ অবস্থায় শ্রীপুর পৌরসভার সচিব রফিকুল ইসলাম বলেনআপাতত কিছুই করার নেই।

পৌরসভার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার ঘুরে দেখা যায় দেড়-দুই ঘণ্টার ভারী বৃষ্টিতে ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় বিপাকে পড়তে দেখা গেছে ব্যবসায়ীদের। সরেজমিনে পৌরসভার ২নং সিএন্ডবি থেকে ধনাই বেপারী উচ্চ বিদ্যালয় সড়ক, ধনাই বেপারী উচ্চ বিদ্যালয় সড়ক থেকে মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সড়ক, মাওনা চৌরাস্তা, বারতোপা সড়কের বর্ণমালা মোড়, মসজিদ মোড় থেকে দারগারচালা মোড, শ্রীপুর থানা মোড়, শ্রীপুর উপজেলা পরিষদের সামনের অংশ, ১নং সিএন্ডবি এলাকার বীর মুক্তিযোদ্ধা হারিছ উদ্দিন সড়ক এবং নতুন বাজার থেকে কড়ইতলা সড়কসহ বিভিন্ন এলাকা সামান্য বৃষ্টিতেই তলিয়ে গেছে। দীর্ঘদিন ধরে ড্রেনগুলো পরিষ্কার ও সংস্কার না করার কারণে এমন জলাবদ্ধতার সৃষ্টি বলে অভিযোগ নাগরিকদের।

পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তৈয়ব মন্ডল, কাজী আকতার হোসন এবং জুবায়ের হোসেনসহ কয়েকজন বাসিন্দাদের সাথে কথা হলে তারা জানান, সকালে দুই ঘন্টার ভারী বৃষ্টিপাত হয়েছে। এত পৌরসভার পাড়া-মহল্লার অলিগলি ও সড়ক পানিতে তলিয়ে গেছে। জরুরি প্রয়োজনে ঘরের বাহিরে বের হয়ে অনেকে দুর্ভোগে পড়েছেন।

২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আরিফুল ইসলাম বলেন, পৌরসভা কী কাজ করে সেটাই বুঝতে পারছি না। সঠিক সময়ে পৌরসভার নাগরিকেরা ট্যাক্স দিলেও সেবার দিক দিয়ে কিছুই পাচ্ছি না। জলাবদ্ধতা নিরসনে দ্রæত সময়ের মধ্যে ড্রেনগুলো পরিষ্কার করার দাবি নাগরিকদের।

ব্যবসায়ী আমান উল্লাহ বলেন, পৌরসভার বিভিন্ন জায়গায় পৌর কর্তৃপক্ষ ড্রেন নির্মাণ করেছে ঠিকই, কিন্তু তা কোনো কাজে আসছে না। ড্রেনগুলো অগভীর এবং ময়লা-আবর্জনায় ভরে গেছে। যার কারণে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়ে ড্রেনর ময়লা-আবর্জনা বৃষ্টির পানির সঙ্গে সড়কে উঠে আসে। এতে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয় সাধারণ গাগরিকদের।

বাড়িওয়ালা নজরুল ইসলাম ও জাকির হোসেন বলেন, ভাড়ী বৃষ্টির কারণে বাসা বাড়ীতে স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ভাঙ্গাচোড়া ড্রেনে ময়লা আবর্জনা জমে থাকায় পানি নিষ্কাষন হচ্ছে না। নিয়ম না মেনে ড্রেন নির্মাণ এবং নির্মিত ড্রেনগুলো সঠিক তদারকি না করার কারণে পৌরবাসীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

কড়ইতলা এলাকার বাসিন্দা আমীর হোসেন বলেন, সামন্য বৃষ্টিতে সড়কে পানি জমে থাকায় হেঁটে চলাচল করা যায় না। বৃষ্টির পানি সড়কে জমে থাকলেই রিকশা চালকেরা ভাড়া বাড়িয়ে দেয়। ২০ টাকার ভাড়া ৫০ টাকা নেয়। পানি নিষ্কাষন না হওয়ায় পৌবাসীকে ভোগান্তি পোহাতে হচ্ছে।

বাংলাদেশ রিভার এন্ড নেচার ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং শ্রীপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের বাসিন্দা খোরশেদ আলম বলেন, দুই ঘন্টার আকস্মিক বৃষ্টিতে পৌরসভার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ সড়কের মোড়ে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ব্যবসায়ী ও বাসা বাড়ীর লোকজনকে বাধ্য হয়ে ময়লা পানিতে হাঁটাহাটি করতে হচ্ছে। দুর্ভোগ যেন পৌরবাসীর পিছু ছাড়ছে না।

শ্রীপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী শাহেদ আকতার বলেন, কাউন্সিলরের মাধ্যমে তথ্য নিয়েছি। যেসব এলাকায় ড্রেন ভেঙ্গে গেছে ওইসব এলাকায় দ্রুত সময়ের মধ্যে মেরামতের উদ্যোগ নিব। তাছাড়া পৌরসভায় প্রকৌশল বিভাগে জবলসংকট রয়েছে। ঘুরে ঘুরে দেখার মতো সময়ও নাই, লোকও নাই আমার।

শ্রীপুর পৌরসভার সচিব রফিকুল ইসলাম বলেন, যেসব স্থানে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সেসব স্থানে পানি নিষ্কাষনের উদ্যোগ নিয়ে তা সমাধান করা হবে। ঈদ উপলক্ষে পৌরসভার বেশির ভাগ কর্মী ছুটিতে আছেন। আপাতত কিছুই করার নেই।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy