রামগতিতে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাবাংলা

লক্ষ্মীপুরের রামগতিতে পারিবারিক কলহের জেরে স্ত্রী শাহনাজ বেগমকে (২৫) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী শিহাব উদ্দিনের বিরুদ্ধে। বৃহস্পতিবার

2024-06-20T17:12:37+00:00
2024-06-20T17:12:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাংস কাটার সময় ঝগড়া
রামগতিতে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী পলাতক
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪, ৫:১২ পিএম   (ভিজিট : ২২৩)
X

লক্ষ্মীপুরের রামগতিতে পারিবারিক কলহের জেরে স্ত্রী শাহনাজ বেগমকে (২৫) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী শিহাব উদ্দিনের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে উপজেলার সুজনগ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী শিহাব পলাতক রয়েছেন। তার বাড়ি রামগতি উপজেলার শ্যামলগ্রামে। 


পুলিশ ও স্থানীয়রা জানান, শিহাব উদ্দিন দীর্ঘদিন ধরে উপজেলার সুজনগ্রামের একটি মসজিদে মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি স্ত্রী শাহনাজ বেগমকে নিয়ে ওই এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন। তাদের ঘরে কোনো সন্তান নেই। ঘটনার সময় বৃহস্পতিবার সকালে ওই ভাড়া বাসায় ছাগলের মাংস কাটছিলেন শিহাব। এ সময় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এর একপর্যায়ে শিহাবের হাতে থাকা ছুরি দিয়ে স্ত্রী শাহনাজকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করেন। এতে ঘটনাস্থলেই শাহনাজের মৃত্যু হয়। এক পর্যায়ে মরদেহ ঘরে রেখে শিহাব পালিয়ে যান। পরে ঘর থেকে রক্ত বের হতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।


রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসলেহ উদ্দিন জানান, পারিবারিক কলহের জের ধরে ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy