‘রাসেলস ভাইপার’ মারতে পারলেই অর্ধ লাখ টাকা পুরস্কার!

ফরিদপুর প্রতিনিধি

সারাবাংলা

‘রাসেলস ভাইপার’ দিন দিন বেড়েই চলছে। এবার ফরিদপুরে রাসেলস ভাইপারের উপদ্রব বাড়ার খবরে আতঙ্কে দিন কাটাচ্ছে এলাকাবাসী।বিশেষ করে

2024-06-21T12:23:13+00:00
2024-06-25T20:30:19+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
‘রাসেলস ভাইপার’ মারতে পারলেই অর্ধ লাখ টাকা পুরস্কার!
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ জুন, ২০২৪, ১২:২৩ পিএম  আপডেট: ২৫.০৬.২০২৪ ৮:৩০ পিএম  (ভিজিট : ৬৯৭)
X

রাসেলস ভাইপার’ দিন দিন বেড়েই চলছে। এবার ফরিদপুরে রাসেলস ভাইপারের উপদ্রব বাড়ার খবরে আতঙ্কে দিন কাটাচ্ছে এলাকাবাসী।  বিশেষ করে চরাঞ্চলের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে এই সাপের আনাগোনা। সাপের ভয়ে ক্ষেতে কাজ করতে যাচ্ছেন না কৃষকরা। সবার মাঝে আতঙ্ক বিরাজ করছে।  

‘রাসেলস ভাইপার’ সাপের কামড়ে এ পর্যন্ত দেশে ১০ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এই সাপ মারতে পারলেই ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ মো. ইশতিয়াক আরিফ।

ফরিদপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে শহরের রাসেল স্কয়ারে সংগঠনটির ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতি সভায় তিনি এ ঘোষণা দেন। সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ঝর্ণা হাসান, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকসহ জেলা আওয়ামী লীগ নেতারা সভায় উপস্থিত ছিলেন।



শাহ্ মো. ইশতিয়াক আরিফ তার বক্তব্যের একপর্যায়ে রাসেলস ভাইপার সাপ নিয়ে বলেন, ‘ফরিদপুর কোতোয়ালি এলাকায় কেউ যদি রাসেলস ভাইপার সাপ মারতে পারেন তাহলে তাকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।’

তিনি বলেন, ‘প্রতিটি সাপ মারার জন্য এই পুরস্কার দেওয়া হবে। যতজন যে কয়টি সাপ মারতে পারবে প্রত্যেক সাপ প্রতি ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। এ সাপ থেকে মানুষকে রক্ষা করার চেষ্টা করি আমরা। একারণেই এ ঘোষণা দেওয়া হলো।’







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy