বাগেরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

বাগেরহাট প্রতিনিধি

সারাবাংলা

বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী বাসের সাথে মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় শিশু সহ দুইজন নিহত হয়েছেন। এসময় মরটসাইকেলে থাকা এক

2024-06-22T12:22:16+00:00
2024-06-22T12:24:07+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বাগেরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ জুন, ২০২৪, ১২:২২ পিএম  আপডেট: ২২.০৬.২০২৪ ১২:২৪ পিএম  (ভিজিট : ১৩১)
X

বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী বাসের সাথে মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় শিশু সহ দুইজন নিহত হয়েছেন। এসময় মরটসাইকেলে থাকা এক নারী গুরুত্বর আহত হয়েছেন।

খুলনা-বাগেরহাট মহাসড়কের ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়নের মহাদেবের দোকান নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শনিবার (২২ জুন) সকাল ৯টার দিকে পটুয়াখালী থেকে  মটরসাইকেল যোগে তিন আরোহী যশোর গদখালী এলাকায় যাচ্ছিলেন। ফকিরহাট উপজেলার মাহদেবেরে দোকান নামক স্থালে এসে পৌছালে বিপরীত দিক থেকে বাগেরহাটগামী একটি যাত্রীবাহী বাসের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে মটরসাইকেল চালক খলিলুর রহমান (৪৫) এবং তার এক বছরের শিশুপুত্র (অজ্ঞাতনামা) ঘটনাস্থল নিহত হন। এসময় নিহত খলিলুর রহমানের স্ত্রী মিনু বেগম (৩৫) গুরুত্বর আহত হন। তিনি আশংকাজনক বলে চিকিৎসকরা জানান।

খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে মরদেহ উদ্ধার করেন।  

কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, বাসের সাথে মটরসাইকেলে সংঘর্ষে বাবা ও ছেলে ঘটনাস্থলে নিহত হয়েছেন। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy