মৌলভীবাজার ডিবির অভিযানে ইয়াবাসহ আটক ২

শ্রীমঙ্গল প্রতিনিধি

সারাবাংলা

জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে মৌলভীবাজার সদর থানা এলাকা থেকে ২৫০ পিস ইয়াবাসহ জাকির আলী চৌধুরী (৩৩)

2024-06-22T15:07:28+00:00
2024-06-22T15:07:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মৌলভীবাজার ডিবির অভিযানে ইয়াবাসহ আটক ২
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ জুন, ২০২৪, ৩:০৭ পিএম   (ভিজিট : ১৪৯)
X

জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে মৌলভীবাজার সদর থানা এলাকা থেকে ২৫০ পিস ইয়াবাসহ জাকির আলী চৌধুরী (৩৩) এবং আবু তালহা (২৮) নামে দুইজনকে আটক করা হয়েছে। 

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে এসআই ইফতেখার ইসলামের নেতৃত্বে ডিবির একটি দল মৌলভীবাজার সদর উপজেলার পাহাড় বর্ষিজোড়া  এলাকার আটককৃত জাকির আলী চৌধুরীর বাড়িতে অভিযান পরিচালনা করে। 

এসময় ঘটনাস্থলে আটককৃত দুইজনকে তল্লাশি করে তাদের কাছ থেকে দুটি বায়ুনিরোধক পলিপ্যাকের ভেতর থেকে ১২৫ পিস করে মোট ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।  যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৭৫ হাজার টাকা। 

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম জানান, আটককৃত দুইজন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। এদের মধ্যে জাকির আলী চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৩ টি এবং তালহার বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে। এ ঘটনায় তাদের দুজনের বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy