টাঙ্গাইলে বাসের ধাক্কায় লেগুনাচালক নিহত

টাঙ্গাইল প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় রুবেল মোল্লা (৩৬) নামে এক লেগুনাচালক নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে

2024-06-22T15:29:20+00:00
2024-06-22T15:29:20+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
টাঙ্গাইলে বাসের ধাক্কায় লেগুনাচালক নিহত
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ জুন, ২০২৪, ৩:২৯ পিএম   (ভিজিট : ১২৯)
X

টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় রুবেল মোল্লা (৩৬) নামে এক লেগুনাচালক নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উপজেলার মির্জাপুর ক্যাডেট কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুবেল মোল্লা উপজেলার ভাওড়া ইউনিয়নের আমরাইল গ্রামের আবুল মোল্লার ছেলে। 

গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনিসুজ্জামান স্থানীয়দের বরাতে জানায়, সকালে চালক রুবেল মোল্লা লেগুনা নিয়ে মির্জাপুর থেকে চন্দ্রার উদ্দেশে রওনা হয়ে মহাসড়কের ওই স্থানে পৌঁছালে পেছন দিক থেকে যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১৬-১০৯৪) লেগুনাকে ধাক্কা দেয়।  তখন লেগুনার সামনে থাকা অপর একটি বাসের সঙ্গে ধাক্কা লেগে লেগুনার সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে চালকের আসনে থাকা রুবেল মোল্লা ঘটনাস্থলেই নিহত হন।

তিনি আরও জানায়, বাসটি আটক করা হলেও চালক পলাতক রয়েছেন। নিহতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy