সেতু ভেঙে বিয়ের মাইক্রোবাস খালে, নিহত ১০ বরযাত্রী

বরগুনা প্রতিনিধি

সারাবাংলা

বরগুনার আমতলী উপজেলায় হলুদিয়া ঘাট সেতু ভেঙে বরযাত্রীবাহী মাইক্রোবাস খালে পড়ে নারী ও শিশুসহ ১০ নিহত হয়েছেন।এ ঘটনায়

2024-06-22T15:36:33+00:00
2024-06-23T13:28:12+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সেতু ভেঙে বিয়ের মাইক্রোবাস খালে, নিহত ১০ বরযাত্রী
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ জুন, ২০২৪, ৩:৩৬ পিএম  আপডেট: ২৩.০৬.২০২৪ ১:২৮ পিএম  (ভিজিট : ৪৯৪)
X

বরগুনার আমতলী উপজেলায় হলুদিয়া ঘাট সেতু ভেঙে বরযাত্রীবাহী মাইক্রোবাস খালে পড়ে নারী ও শিশুসহ ১০ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। 

খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস, ডুবুরি ও স্থানীয় মানুষ উদ্ধার কাজ চালাচ্ছেন। শনিবার (২২ জুন) দুপুরের দিকে উপজেলার চাওড়া ও হলদিয়া হাটের সঙ্গে সংযুক্ত ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। 

জানা যায়, বেলা দুইটার দিকে হলদিয়া ইউনিয়নের ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে একটি মাইক্রোবাস ও অটোরিকশা পাড় হওয়ার সময় ব্রিজ ভেঙে খালে পড়ে যায়। মাইক্রোবাসটিতে করে বিয়ের উদ্দেশ্যে যাচ্ছিলেন লোকজন। 


এ সময় অটোরিকশার যাত্রীরা বের হয়ে আসলেও মাইক্রোবাসের যাত্রীরা বের হতে পারেননি। বরযাত্রীদের বাড়ি মাদারীপুর জেলায় বলে জানা গেছে। এতে খালে ডুবে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়াও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।

আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার ফোরকান বলেন, মাইক্রোবাসের যাত্রীরা একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। এখন পর্যন্ত নারী-শিশুসহ ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে পৌঁছেছি। নিখোঁজদের উদ্ধার করতে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা কাজ করছেন। 
   






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy