শিবালয়ে মোবাইল কোর্টের মাধ্যমে পৃথক অভিযানে জরিমানা

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়, লঞ্চে ঝুঁকিপূর্ণভাবে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহন এবং অবৈধভাবে মাটি কাটার অপরাধে

2024-06-22T15:44:32+00:00
2024-06-22T15:44:32+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শিবালয়ে মোবাইল কোর্টের মাধ্যমে পৃথক অভিযানে জরিমানা
শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ জুন, ২০২৪, ৩:৪৪ পিএম   (ভিজিট : ২৫৫)
X

যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়, লঞ্চে ঝুঁকিপূর্ণভাবে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহন এবং অবৈধভাবে মাটি কাটার অপরাধে শিবালয় উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। 

শুক্রবার পৃথক অভিযানে মোট ১ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয় । শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম ফয়েজ উদ্দিন মোবাইল কোর্ট পরিচালনা করে এই জরিমানা আদায় করেন।

জানা গেছে, উপজেলার নবগ্রাম ও পূর্ব আরপাড়ায় অবৈধভাবে মাটি কাটার অপরাধে নবগ্রাম এলাকার মজিবুর রহমান (৫৫) ও পূর্ব আরপাড়া এলাকার কোব্বাতকে (৪৮) এক লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়া, এদিন বিকেলে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য বিভিন্ন পরিবহনকে মোট ২৬ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়। এদিকে, লঞ্চে ঝুঁকিপূর্ণভাবে  অতিরিক্ত যাত্রী পরিবহনের অপরাধে চারটি লঞ্চের মাস্টারকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম ফয়েজ উদ্দিন বলেন, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy