প্রতারণা করে দ্বিতীয় বিয়ে করতে এসে বর আটক

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

প্রতারণা করে দ্বিতীয় বিয়ে করতে এসে সোমেল হোসেন মজুমদার (৪১) নামে বরকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২১

2024-06-22T19:46:27+00:00
2024-06-22T19:46:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রতারণা করে দ্বিতীয় বিয়ে করতে এসে বর আটক
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ জুন, ২০২৪, ৭:৪৬ পিএম   (ভিজিট : ২৫৭)
X

প্রতারণা করে দ্বিতীয় বিয়ে করতে এসে সোমেল হোসেন মজুমদার (৪১)  নামে বরকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২১ জুন) দিবাগত রাত ১০ টার দিকে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের কামুড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আটক  সোমেল হোসেন মজুমদার চাঁদপুর জেলার সদর উপজেলার মাদ্রাসা রোড এলাকার নেহাল হোসেন মজুমদারের ছেলে।

শনিবার (২২ জুন) দুপুরে ঘটনাস্থলে গিয়ে খোঁজ নিয়ে জানা যায়, জনৈক অর্নাস পড়ুয়া শিক্ষার্থী গত ৬ মাস আগে ঢাকার একটি অনলাইন শপিং সেন্টারে চাকুরির ইন্টারভিউ দেয়ার সময় সোমেলের সাথে পরিচয় হয়। পরবর্তীতে সোমেল মেয়েটিকে বিয়ের প্রস্তাব দেন এবং বিয়ের পর ইতালি নিয়ে যাবে এমন প্রলোভন দেন তিনি। এতে রাজি হলে মেয়ের বাড়ি আসা যাওয়া শুরু হয় তার। এরই মধ্যে বিয়ের দিন ধার্য্য করা হয়। তারই ধারাবাহিকতায় শুক্রবার দুপুরে মেয়ের বাড়ি চলে অনুষ্ঠান।

বিকালে ৪০ জন বর যাত্রী আসার কথা থাকলেও রাত ১০ টার দিকে বর তার পরিবারে ৩ সদস্য নিয়ে বিয়ে করতে আসে। বিষয়টি কনের পরিবারের লোকজনের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদে তিনি প্রথম বিয়ে ও প্রতারণার কথা স্বীকার করেন। পরে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার সাথে জড়িত না থাকায় অন্যদের ছেড়ে দেয়া হয়েছে। প্রতারক বরের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy