লালপুরে চরাঞ্চলে কালভাট ভেঙ্গে যাওয়ায় প্রাণহানির আশংকা স্থানীয়দের

লালপুর (নাটোর) প্রতিনিধি

সারাবাংলা

অবৈধ মাটি ভর্তি ড্রাম ট্রাকে নাটোরের লালপুর সদরের চরাঞ্চলের প্রবেশ পথে অবৈধ মাটিবালী বাহী ড্রামট্রাকে ধাক্কায় কালভাট ভেঙ্গে

2024-06-22T19:53:07+00:00
2024-06-22T19:53:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লালপুরে চরাঞ্চলে কালভাট ভেঙ্গে যাওয়ায় প্রাণহানির আশংকা স্থানীয়দের
লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ জুন, ২০২৪, ৭:৫৩ পিএম   (ভিজিট : ৩০৭)
X

অবৈধ মাটি ভর্তি ড্রাম ট্রাকে নাটোরের লালপুর সদরের চরাঞ্চলের প্রবেশ পথে অবৈধ মাটিবালী বাহী ড্রামট্রাকে ধাক্কায় কালভাট ভেঙ্গে যাওয়ায় প্রাণহানির আশংকা স্থানীয়দের। 

চরাঞ্চলের মূল প্রবেশদ্বারের একটি কালভাট ভেগে যাওয়াই এলাকাবাসী চরম  দুর্ভোগে পড়েছে । ভাঙ্গা কালভাটের উপর বালী ও মাটি দেওয়া হয়েছে। এতে যে কোন সময় প্রাণহানির ঘটনার আশংকা দেখা দিতে পারে।

অন্যদিকে স্থানীয় ভূমিদস্যুরা দীর্ঘ দিন ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ও থানা ভবন সহ প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পের রঙিন ঘরের পাশে পদ্মার চরাঞ্চলে অবৈধ ভাবে বালু মাটি উত্তোলন করে আসছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা । ইটভাটা সহ বিভিন্ন স্থাপনায় এসব অবৈধ বালু মাটি বিক্রি করা হয়। তবে ভূমিদস্যুদের নাম বলতে অপারগতা প্রকাশ করেছেন স্থানীয়রা।

ব্যাটারি চালিত ভ্যান চালক কাশেম ও আমির শেখ সহ অন্যান্যরা বলেন,বন্যার পানি বাহির হওয়ার জন্য সাঁকো টি দেওয়া হয়। সাঁকো টি ভেঙে যাওয়ায় পানি জমে থাকবে। এতে স্কুলের শিক্ষার্থী সহ এলাকা বাসীর চলাচলের জন্য ভুগান্তিতে পড়তে হবে। আরেকজন চরাঞ্চলের বাসিন্দা বকুল বলেন, থানার ওসি কে বলার পর ও তিনি কোন ব্যবস্থা নেননি। অবৈধ বালু মাটি ভর্তি ড্রাম ট্রাক চলাচলের জন্য ব্রীজ টি ভেঙে গেছে। এব্যাপারে লালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাছিম আহমেদ বলেন, বিষয়টি দেখছি। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy