পুরস্কারের লোভে জীবিত রাসেলস ভাইপার ধরে বিপদে যুবক

ফরিদপুর প্রতিনিধি

সারাবাংলা

‘রাসেলস ভাইপার’ দিন দিন বেড়েই চলছে। এবার ফরিদপুরে রাসেলস ভাইপারের উপদ্রব বাড়ার খবরে আতঙ্কে দিন কাটাচ্ছে এলাকাবাসী। জীবিত

2024-06-23T10:42:42+00:00
2024-06-23T19:54:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পুরস্কারের লোভে জীবিত রাসেলস ভাইপার ধরে বিপদে যুবক
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৩ জুন, ২০২৪, ১০:৪২ এএম  আপডেট: ২৩.০৬.২০২৪ ৭:৫৪ পিএম  (ভিজিট : ৬৬৫)
X

রাসেলস ভাইপার’ দিন দিন বেড়েই চলছে। এবার ফরিদপুরে রাসেলস ভাইপারের উপদ্রব বাড়ার খবরে আতঙ্কে দিন কাটাচ্ছে এলাকাবাসী। জীবিত রাসেল ভাইপার সাপ ধরে নিয়ে যেতে পারলে পুরস্কার পাবেন, এই আশায় একটি রাসেলস ভাইপার সাপের বাচ্চা ধরেছেন রেজাউল নামে এক যুবক। শুধু তাই নয়, সাপটি নিয়ে তিনি চলে আসেন ফরিদপুর প্রেসক্লাবে।

শনিবার (২২ জুন) দিবাগত রাতে রেজাউল সাপটি নিয়ে প্রেসক্লাবে আসেন। রেজাউলের বাড়ি শহরতলীর আলিয়াবাদ ইউনিয়নের কাদেরের বাজার এলাকায়। রেজাউল পেশায় কৃষক তবে মাছ ধরার কাজও করেন। রেজাউল জানান, দুই দিন আগেও তিনি একটি রাসেলস ভাইপার সাপ মেরেছেন। বিকালে মাছ ধরতে গিয়ে এই সাপটি দেখতে পান। পরে তোয়ালে দিয়ে পেচিয়ে সাপটিকে ধরে ফেলেন।

≫ আরও পড়ুন


এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে রেজাউল জানান, স্থানীয়দের কাছে জেনেছেন, জীবিত রাসেল ভাইপার সাপ ধরতে পারলে ফরিদপুরের নেতারা পুরস্কার দিবেন। এ কারণেই মূলত জীবিত সাপটি ধরেছেন তিনি।

গত ২০ জুন জেলা আওয়ামী লীগের একটি মিটিংয়ে রাসেলস ভাইপার সাপ নিয়ে আলোচনা হলে, জেলা আওয়ামী লীগের সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ রাসেল ভাইপার সাপ মারতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দেন। সেই ভিডিও ছড়িয়ে পড়ার একদিন পরেই সেই অবস্থান থেকে সরে আসেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। 

পরদিন ২১ জুন এক সংশোধনী বিজ্ঞপ্তি দেন, সেখানে তিনি উল্লেখ করেন, কেউ যদি রাসেল ভাইপার সাপ জীবিত ধরতে পারেন তাহলে তাকে ৫০ হাজার টাকা পুরস্কার দেয়া হবে। আগের বক্তব্যটি ভুল বোঝাবুঝির কারণে বিকৃত করে প্রকাশ হয়েছে বলেও ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy