নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪

নরসিংদী প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার, পূর্ব বিরোধ ও ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন হত্যার জের ধরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে

2024-06-23T11:17:19+00:00
2024-06-23T11:26:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৩ জুন, ২০২৪, ১১:১৭ এএম  আপডেট: ২৩.০৬.২০২৪ ১১:২৬ এএম  (ভিজিট : ১১৮)
X

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার, পূর্ব বিরোধ ও ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন হত্যার জের ধরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।  

গতকাল শনিবার (২২ জুন) বিকেল সাড়ে ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত থেমে থেমে উপজেলার মেথিকান্দা এলাকায় লেয়াকত আলী ওরফে লইক্কা মিস্ত্রি ও হজরত আলী ওরফে হরজু সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে।

 এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে গুলিবিদ্ধ অবস্থায় পলাশতলী এলাকার আবদুল আলীর ছেলে বকুল মিয়া (৪৮)  নামে একজনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

বাকি আহতদের নাম জানা যায়নি। লেয়াকত আলী ওরফে লইক্কা মিস্ত্রির বাড়ির লোকজন নিহত ভাইস চেয়ারম্যান সুমন সমর্থিত।

এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এরমধ্যে বকুল মিয়া নামের একজনকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নরসিংদীর সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল আলম সাংবাদিকদের বলেন, ধারণা করা হচ্ছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি পক্ষের সমর্থকদের সংঘর্ষ হয়েছে। পরবর্তী সহিংসতা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


বাবু/সীমা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy