শ্রীপুরে অটো থেকে ছিটকে নারী নিহত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের শ্রীপুরে বাবার বাড়ীতে বেড়াতে এসে অটো থেকে সিটকে পড়ে সুবর্ণা আক্তার (৩০) নামে এক নারী নিহত হয়েছে।গতকাল

2024-06-23T12:44:03+00:00
2024-06-23T16:20:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীপুরে অটো থেকে ছিটকে নারী নিহত
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৩ জুন, ২০২৪, ১২:৪৪ পিএম  আপডেট: ২৩.০৬.২০২৪ ৪:২০ পিএম  (ভিজিট : ১৮৫)
X

গাজীপুরের শ্রীপুরে বাবার বাড়ীতে বেড়াতে এসে অটো থেকে সিটকে পড়ে সুবর্ণা আক্তার (৩০) নামে এক নারী নিহত হয়েছে। 

গতকাল শনিবার (২২ জুন) দিবাগত রাত ১০ টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের চাচা জাকির হোসেন এর সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত সুবর্ণা আক্তার শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা (লিচু বাগান) এলাকার বীর মুক্তিযোদ্ধা নুরুল হকের মেয়ে। এর আগে শুক্রবার দুপুরে লিচু বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের চাচা জাকির হোসেন জানান, শুক্রবার গফরগাঁওয়ের নিগুয়ারী থেকে তার বাবার বাড়ী শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা (লিচুবাগান) এলাকায় বেড়াতে আসছিলো। শ্রীপুরের মাস্টারবাড়ী থেকে অটোরিকশা যোগে বাবার বাড়ী লিচুবাগান যাওয়ার পথে অটোরিকশা থেকে সিটকে পড়ে যায় সুবর্ণা। 


এসময় বিপররীত দিক থেকে আসা সেলু ইঞ্জিন চালিত ভ্যানগাড়ী তার উপর দিলে চলে যায়। গুরুতর আহত সুবর্ণাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর রাজধানীর গ্রীণ লাইফ হাসপাতালে চিকিৎসাধীন রাখে। শুক্রবার দিবাগত রাত ১০ টায় ওই হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান জানান, তিনি দুর্ঘটনার খবর শুনেছেন। দ্রুত গতির অটোরিক্সা থেকে পড়ে গিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy