শ্রীপুরে তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের শ্রীপুরে তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী অধ্যাপক রুমানা আলী টুসি এমপি মেলার

2024-06-23T13:51:53+00:00
2024-06-23T15:37:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীপুরে তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৩ জুন, ২০২৪, ১:৫১ পিএম  আপডেট: ২৩.০৬.২০২৪ ৩:৩৭ পিএম  (ভিজিট : ২০২)
X

গাজীপুরের শ্রীপুরে তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী অধ্যাপক রুমানা আলী টুসি এমপি মেলার উদ্ভোধন করেন।

গতকাল শনিবার (২২ জুন) বিকেল সাড়ে ৪টায় শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করেন। মেলায় বিভিন্ন কৃষি পণ্যের সরকারি বে-সরকারি ১৫টি স্টল স্থান পেয়েছে।

সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় শ্রীপুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষি প্রযুক্তি মেলার আয়োজন করে।

প্রতিমন্ত্রী অধ্যাপক রুমানা আলী টুসি বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। কৃষিতে দেশ আজ সমৃদ্ধ। কৃষিতে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। কৃষিতে প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের কৃষকদের প্রশিক্ষণ দিচ্ছেন এবং কৃষিতে প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করছেন। প্রতিনিয়ত গবেষণার মাধ্যমে কৃষিতে সব ধরনের চাষ উৎপাদন বৃদ্ধি পেয়েছে। কৃষিতে যতো বেশি প্রযুক্তি ব্যবহার হবে ততো বেশি উৎপাদন বাড়বে।

শ্রীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুমাইয়া সুলতানা বন্যা জানান, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোভন রাংসা, সাবেক ভিপি আহসান উল্লাহ, শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন কবির হিমু, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জর্জ, শ্রীপুর উপজেলা কৃষকলীগের আহবায়ক জয়নাল আবেদীন, শ্রীপুর আঞ্চলিক শাখা শ্রমিক লীগের সভাপতি জালাল উদ্দিনসহ বিভিন্ন সরকারি, বেসরকারি কর্মকর্তা-কর্মচারী ও কৃষকেরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে প্রধান অতিথি সকলকে নিয়ে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং কৃষকদের সাথে কথা বলেন।

মেলায় পারিবারকি পুষ্টি বাগান, ভার্মি কম্পোস্ট উৎপাদন, খামার যন্ত্রপাতি, কন্দাল ফসল, ধানের আধুনিক জাত, কৃষি পণ্য প্রক্রিয়াজাত, ফারজানা নার্সারি, ব্র্যাক নার্সারি, ইস্পাহানি এগ্রো লিমিটেড, স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশনসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রায় ১৫টি স্টল কৃষি প্রযুক্তি প্রদর্শণীতে অংশগ্রহণ করে। আগামী ২৪ জুন পর্যন্ত মেলা চলবে।

বাবু/সীমা






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy