তালতলীতে অটোরিক্সার চাপায় নিহত ১

তালতলী (বরগুনা) প্রতিনিধি

সারাবাংলা

বরগুনার তালতলীতে অটো রিক্সার চাপায় নূরু জোমাদ্দার (৫০) নিহত হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার মালিপাড়া

2024-06-23T15:58:12+00:00
2024-06-23T15:58:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তালতলীতে অটোরিক্সার চাপায় নিহত ১
তালতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৩ জুন, ২০২৪, ৩:৫৮ পিএম   (ভিজিট : ১২৪)
X

বরগুনার তালতলীতে অটো রিক্সার চাপায় নূরু জোমাদ্দার (৫০) নিহত হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার মালিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার বড়বগী ইউনিয়নের মালিপাড়া এলাকার মৃত: সুলতান জোমাদ্দারের পুত্র নুরু জোমাদ্দার তার নিজ বাড়ী থেকে হেটে তালতলী বাজারে যাচ্ছিল। বাড়ী থেকে কিছু দূরে যেতে না যেতেই হঠাৎ একটি অটো রিক্সা পিছন থেকে তাকে চাপা দেয়।

সে ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পরে গেলে ওই অটো রিক্সাওয়ালা তাকে উদ্ধার করে তালতলী হাসপাতালে নিয়ে যায়। তালতলী হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করলে তাৎক্ষনিক অটো রিক্সা রেখে ড্রাইভার পালিয়ে যায়। ড্রাইভারকে কেউ শনাক্ত করতে পারেনি। 

তালতলী থানার ভারপ্তাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম খান বলেন, নুরু জোমাদ্দার সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নূরু জোমাদ্দারকে চাপা দেওয়া একটি অটো রিক্সা জব্দ করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ কোন অভিযোগ দেয়নি। তবে এ ঘটনায় থানায় ইউডি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বাবু/সীমা






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy