বগুড়া-নওগাঁ সড়কে বাস চাপায় নিহত ২

কাহালু (বগুড়া) প্রতিনিধি

সারাবাংলা

বগুড়া-নওগাঁ মহাসড়কের বগুড়র কাহালু উপজেলার বিবির পুকুর বাসষ্ট্যান্ড এলাকায় আজ রোববার ভোরে নওগাঁ গামী শ্যামলী পরিবহনের একটি নাইট

2024-06-23T16:37:02+00:00
2024-06-23T18:02:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বগুড়া-নওগাঁ সড়কে বাস চাপায় নিহত ২
কাহালু (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৩ জুন, ২০২৪, ৪:৩৭ পিএম  আপডেট: ২৩.০৬.২০২৪ ৬:০২ পিএম  (ভিজিট : ১৫২)
X

বগুড়া-নওগাঁ মহাসড়কের বগুড়র কাহালু উপজেলার বিবির পুকুর বাসষ্ট্যান্ড এলাকায় আজ রোববার ভোরে নওগাঁ গামী শ্যামলী পরিবহনের একটি নাইট কোচের নীচে চাপা পড়ে রত্না বেগম (৩৫)ও শওকত ইসলাম ওরফে মিঠু (২০) দুই জন নিহত হয়।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানাগেছে, ভোরে রত্না তার এক আত্নীয়কে বিদায় দিতে এবং মিঠু দুধ বিক্রয়ের জন্য দুপচাঁচিয়া যাওয়ার জন্য ফুটপাতে অপেক্ষা করছিলেন। এসময় নওগাঁ গামী শ্যামলী পরিবহনে একটি নাইট কোচ বিবির বাসষ্ট্যান্ড এলাকা মুরগী হাটির নিকট সড়কের পার্শ্বে ফুটপাতে তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। 


ঘটনাস্থলেই রত্নার মৃত্যু হয় এবং মিঠুকে বগুড়া মেডিক্যালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। রত্না বেগম বগুড়া জেলার গাবতলী উপজেলার উচোকী গ্রামের জাহিদুর রহমানের স্ত্রী,সে কাহালু উপজেলার লোহাজাল গ্রামের ওয়াজেদ আলী মেয়ে এবং শওকত ইসলাম ওরফে মিঠু কাহালু উপজেলা ঐ লোহাজাল গ্রামের খোদা বক্স এর ছেলে।

বিষয়টি নিয়ে কাহালু থানা অফিসার ইনর্চাজ সেলিম রেজার সাথে কথা বলা হলে তিনি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেন জানান যে,এব্যাপারে কেউ বাদী না হওয়ায় মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। 


                                                                                                    






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy