মেঘনায় বাল্কহেডে অভিযান, গ্রেপ্তার ২৩

চাঁদপুর প্রতিনিধি

সারাবাংলা

চাঁদপুরের মেঘনা নদীতে অভিযান চালিয়ে সার্ভে সনদ না থাকাসহ নিষিদ্ধ সময়ে দ্রুতগতিতে বাল্কহেড চালানোর অপরাধে ২৩ জনকে গ্রেপ্তার

2024-06-23T16:47:11+00:00
2024-06-23T16:47:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মেঘনায় বাল্কহেডে অভিযান, গ্রেপ্তার ২৩
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৩ জুন, ২০২৪, ৪:৪৭ পিএম   (ভিজিট : ১৪৭)
X

চাঁদপুরের মেঘনা নদীতে অভিযান চালিয়ে সার্ভে সনদ না থাকাসহ নিষিদ্ধ সময়ে দ্রুতগতিতে বাল্কহেড চালানোর অপরাধে ২৩ জনকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ।

রোববার (২৩ জুন) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুনিরুজ্জামান।

গ্রেপ্তারকৃতরা হলেন-বাল্কহেডের সুকানি মো. শাহীন (৩২), মো. দিদার (২২), মো. শরিফ (৩২), সোহেল (৩০), মাঈন উদ্দিন (২৮), মো. শহিদুল (৪২), মো. আরিফুল হোসেন (৩৩), মো. শহিদুল ইসলাম (৫০), মো. আল আমিন (৩৮), আমির হোসেন গাজী (৬৫), মো. স্বপন (২৮),  মো. গিয়াস উদ্দিন (২৮), মো. ফিরোজ (২৭), মো. মিজান (৩৫) ও মো. সুমন (২৮), মো. আলী আকরাম (২০), মো. মোস্তফা (৪২)  স্বপন (৪৬), আবু জাহের (৫৬), মো. মামুন (২৫), মো. আলম (৩৫), শাহীন হোসেন (২৭) ও জাকির হোসেন (৪৮)।

এদের বাড়ি নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, পিরোজপুর, পটুয়াখালী, চাঁদপুর ও বরগুনা জেলার বিভিন্ন এলাকায়।

ওসি মনিরুজ্জামান বলেন, গতকাল শনিবার সকাল থেকে আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় থানার উপ-পরিদর্শক (এসআই) ময়নাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ মেঘনা নদীর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের মিনি কক্সবাজার নামক এলাকায় ১৫ টি বাল্কহেডে অভিযান পরিচালনা করেন। এসময় বাল্কহেডের সার্ভে সনদ ঝুলিয়ে না রাখা, রেজিস্ট্রেশন নাম্বার প্রকাশ্য স্থানে উৎকীরন ও সুকানি যোগ্যতা সনদ না থাকায় এবং নিষিদ্ধ সময়ে নৌপথে বেপরোয়া গতিতে বাল্কহেড চালানোর অপরাধে এদেরকে গ্রেপ্তার করেন।

ওসি আরও বলেন, গ্রেপ্তার ১৪ জনের বিরুদ্ধে অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ আইনে মেরিন আদালতে প্রসিকিউশন দাখিল এবং বাকি ৯ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথের নিরাপত্তায় গত ১৩ জুন থেকে ২৩ জুন পর্যন্ত বাল্কহেড চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে বিআইডব্লিউটিএ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy