‘ঝাঁকি’ খেয়ে দুই কিশোরের মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

হাটহাজারীতে কাশির সিরাপের সঙ্গে নেশা দ্রব্য মিশিয়ে সেবন করায় সবজি বিক্রেতাসহ দুজনের মৃত্যু হয়েছে। রোববার (২৩ জুন) ভোরে

2024-06-23T16:31:46+00:00
2024-06-23T18:01:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিরাপে ঘুমের ট্যাবলেট
‘ঝাঁকি’ খেয়ে দুই কিশোরের মৃত্যু
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: রোববার, ২৩ জুন, ২০২৪, ৪:৩১ পিএম  আপডেট: ২৩.০৬.২০২৪ ৬:০১ পিএম  (ভিজিট : ২৮৭)
X

হাটহাজারীতে কাশির সিরাপের সঙ্গে নেশা দ্রব্য মিশিয়ে সেবন করায় সবজি বিক্রেতাসহ দুজনের মৃত্যু হয়েছে। রোববার (২৩ জুন) ভোরে হাটহাজারী পৌরসভার পশ্চিমে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের (কৃষি ফার্ম) পাশ থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয় তাদের। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রহমত উল্লাহ। মৃতরা হলেন, হাটহাজারী বাজারের সবজি বিক্রেতা মো. রাসেল (১৮) ও সবজির দোকানের কর্মচারী মো. শাকিল (১৪)। 

সবজি বিক্রেতা মো. রাসেল পৌর এলাকার ১নং ওয়ার্ড দেওয়ান নগর এলাকার হামিদ আলী তালুকদার বাড়ির আব্দুস শুক্কুরের ছেলে এবং তার দোকানের কর্মচারী মো. শাকিল একই এলাকার সিদ্দিক আহমেদ বাড়ির মৃত ইলিয়াসের ছেলে।

≫ বাউল গানের অনুষ্ঠানে শিক্ষকের মদপানের ভিডিও ভাইরাল

মৃত রাসেলের ভগ্নীপতি মো. হাবিব জানান, দুইজন শনিবার রাতে স্থানীয় একটি ফার্মেসি থেকে কাশির সিরাপ নিয়ে ঘটনাস্থলে যায়। কাশির সিরাপের সঙ্গে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে তারা সেবন করে। অতিরিক্ত সেবন করার কারণে তারা গুরুতর অসুস্থ হয়ে পড়ে। ভোরে দুইজনকে হাটহাজারী আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের এক আনসার সদস্য দেখতে পেয়ে তাদের পরিবারের সদস্যদের খবর দেন। 

এরপর তাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত চমেক হাসপাতালে প্রেরণ করে। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পৃথক দুইটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy