বাউল গানের অনুষ্ঠানে শিক্ষকের মদপানের ভিডিও ভাইরাল

নেত্রকোনা প্রতিনিধি

সারাবাংলা

গানের অনুষ্ঠানের মঞ্চে বসে প্রকাশ্যে মদপান করছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুস সালাম দরদী। সেই ভিডিও গতকাল শনিবার থেকে

2024-06-23T17:11:03+00:00
2024-06-23T17:40:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাউল গানের অনুষ্ঠানে শিক্ষকের মদপানের ভিডিও ভাইরাল
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৩ জুন, ২০২৪, ৫:১১ পিএম  আপডেট: ২৩.০৬.২০২৪ ৫:৪০ পিএম  (ভিজিট : ২৪০)
X

গানের অনুষ্ঠানের মঞ্চে বসে প্রকাশ্যে মদপান করছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুস সালাম দরদী। সেই ভিডিও গতকাল শনিবার থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে এলাকায় সমালোচনার ঝড় উঠেছে। 

মদপানরত শিক্ষক আব্দুস সালাম দরদী নেত্রকোনার মদন পৌরসভার বাড়িভাদেরা রোডের বাসিন্দা। তিনি নেত্রকোনার আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের ধর্মরায় রামধন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে কর্মরত আছেন। 

জানা গেছে, বিখ্যাত বাউল সাধক ও মরমী কবি উকিল মুন্সীর ১৩৯তম জন্মদিন উপলক্ষে গত ১১ জুন নূরপুর-বোয়ালী গ্রামে গানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাতব্যাপী উকিল মুন্সীর গান পরিবেশন করেন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসা বাউল শিল্পীরা। 

সেই অনুষ্ঠানের মঞ্চের এক পাশে চেয়ারে বসে মদপান করেন শিক্ষক আব্দুস সালাম দরদী। প্রকাশ্যে মদপানের সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় এলাকায় সমালোচনার ঝড় বইছে। 

≫ আরও পড়ুন




অনুষ্ঠানে উপস্থিত থাকা একাধিক ব্যক্তি বলেন, সালাম দরদী একজন শিক্ষক। তিনি সরকারি চাকরি করেন। কিন্তু মঞ্চে বসেই মদপান করেছেন। মাতলামিও করেন। একজন শিক্ষক যদি মাদকে আসক্ত হন এবং প্রকাশ্যে মদপান করেন তাহলে ছাত্রদের কি শিক্ষা দেবেন? এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের দাবি জানান তারা।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান খান বলেন, ‘সরকারি চাকরির নীতিমালা অনুযায়ী কেউ মদপান করতে পারে না। শিক্ষক যদি মদপান করেন তা অত্যন্ত দুঃখজনক। বিষয়টি মাত্রই জানলাম। এ ব্যাপারে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে শিক্ষক আব্দুস সালাম দরদী বলেন, ‘এই বিষয়ে (মদপান) যাতে কেউ সমস্যা না করে সেজন্য আমার একজন আত্মীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ও  সমাধানও করেন। এর পরও বিষয়টি নিয়ে বারবার কথা হচ্ছে। ঘটনাটি একটু পজেটিভভাবে দেখার জন্য অনুরোধ করছি।’ 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy