রাঙামাটিতে আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী

রাঙামাটি প্রতিনিধি

সারাবাংলা

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে প্লাটিনাম জয়ন্তী উদযাপন করা হয়েছে।রবিবার (২৩ জুন) সকালে প্লাটিনাম জয়ন্তী

2024-06-23T17:27:05+00:00
2024-06-23T17:35:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাঙামাটিতে আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৩ জুন, ২০২৪, ৫:২৭ পিএম  আপডেট: ২৩.০৬.২০২৪ ৫:৩৫ পিএম  (ভিজিট : ১৬০)
X

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে প্লাটিনাম জয়ন্তী উদযাপন করা হয়েছে।

রবিবার (২৩ জুন) সকালে প্লাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষে শহরের জেলা পরিষদ প্রাঙ্গণ হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে সংগঠনটি। শোভাযাত্রাটি শহরের বনরুপা, কাঁঠালতলীসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা প্রাঙ্গণে এসে শেষ হয়। 

অনুষ্ঠানের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর জাতীয় ও দলীয় সংগীত মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সাংসদ দিপংকর তালুকদারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো: শাওয়াল উদ্দিনের সঞ্চালনায় সভায় স্থানীয় মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য জরত্বী তঞ্চঙ্গ্যা, রাঙামাটি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, অংসুই প্রু চৌধুরী, বৃষকেতু চাকমা, রফিকুল মাওলা, সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ মুছা মাতব্বর, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী সহ বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে প্রবীণ আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের সংগঠনে অবদান রাখায় সংবর্ধনা দেওয়া হয় এবং নেতাকর্মীদের নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।

বাবু/সীমা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy