কালকিনিতে লুটপাটের অভিযোগে এলাকাবাসীর বিক্ষোভ

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

সারাবাংলা

মাদারীপুরের কালকিনিতে এলাকার নীরিহ সাধারন মানুষের গরু ও বসতবাড়িতে লুটাপাটের অভিযোগ এনে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় এলাকাবাসী।রোববার দুপুরে

2024-06-23T17:32:19+00:00
2024-06-23T17:32:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কালকিনিতে লুটপাটের অভিযোগে এলাকাবাসীর বিক্ষোভ
কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৩ জুন, ২০২৪, ৫:৩২ পিএম   (ভিজিট : ১৪৯)
X

মাদারীপুরের কালকিনিতে এলাকার নীরিহ সাধারন মানুষের গরু ও বসতবাড়িতে লুটাপাটের অভিযোগ এনে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় এলাকাবাসী। 

রোববার দুপুরে উপজেলার আলীনগর ইউনিয়নের কোলচুরি স্বস্থাল গ্রামে এ কর্মসুচি পালন করা হয়। এদিকে ওই প্রভাবশালী মহলের এমন কার্যক্রম  দ্রুত বন্ধ করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

এলাকা ও ভূক্তভোগী পরিবারের অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার আলীনগর ইউনিয়নের কোলচুরি স্বস্থাল গ্রামের স্থানীয় প্রভাবশালী নুরুল আমিনের নেতৃত্বে তার লোকজন নিয়ে দীর্ঘদিন যাবত স্থানীয় বেশ কয়েকটি অসহায় পরিবারের বসতঘরে ও তাদের গরু লুটপাট করে আসছে। পরে ওই প্রভাবশালী নুরুল আমিনের কাছে লুট করা গরু ফেরত চান ভূক্তভোগী পরিবার। 

এদিকে তাদের গরু ফেরত চাওয়ায় ওই ভূক্তভোগী পরিবারের লোকজনকে মামলা দিয়ে হয়রানি করার হুমকী দিয়ে আসছেন প্রভাবশালী নুরুল আমিন। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় ইউপি সদস্য মো. শামসুল হক হাওলাদারের উদ্যোগে প্রায় শতাধীক স্থানীয় লোকজন প্রভাবশালী নুরুল আমিনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিন করেছেন। 

স্থানীয় ইউপি সদস্য মো. শামসুল হক হাওলাদারসহ বেশ কয়েকজন বিক্ষোভকারী অভিযোগ করে বলেন, প্রভাবশালী নুরুল আমিনের নেতৃত্বে তার লোকজন নিয়ে এলাকায় প্রায় ৫০টি বাড়িতে লুটপাট করে আসছে। আমরা প্রশাসনের কাছে এ কর্মকান্ড বন্ধের ও তার বিচার দাবী জানাই।

অভিযুক্ত নুরুল আমিনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি জানান, আমি ষড়যন্ত্রের শিকার। এ ব্যাপারে কালকিনি থানার ওসি (তদন্ত) মো. মারগুব তৌহিদ বলেন, লুটপাটের ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

বাবু/সীমা







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy