হাতীবান্ধায় ৬৮০ বোতল ফেন্সিডিলসহ আটক ১

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

সারাবাংলা

লালমনিরহাটের হাতীবান্ধায় ৬শত ৮০ বোতল ভারতীয় ফেন্সীডিলসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।রবিবার (২৩ জুন) দুপুরে উপজেলার গড্ডিমারী ইউনিয়নের দোয়ানী

2024-06-23T19:44:09+00:00
2024-06-23T19:44:09+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
হাতীবান্ধায় ৬৮০ বোতল ফেন্সিডিলসহ আটক ১
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৩ জুন, ২০২৪, ৭:৪৪ পিএম   (ভিজিট : ৩৯৬)
X

লালমনিরহাটের হাতীবান্ধায় ৬শত ৮০ বোতল ভারতীয় ফেন্সীডিলসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২৩ জুন) দুপুরে উপজেলার গড্ডিমারী  ইউনিয়নের দোয়ানী পিট্টিফাটা নিজ বাড়ী থেকে বিপুল নামক এক মাদককারবারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বিপুল  উপজেলার দোয়ানী পিট্টিফাটা গ্রামের রফিকুল হকের ছেলে।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে দোয়ানি পুলিশ ফাড়ির এসআই লুৎফর রহমান ও হাতীবান্ধা থানা পুলিশের এসআই আনোয়ারুলের নেতৃত্বে যৌথ অভিযানে ৬শত ৮০ বোতল ভারতীয় মাদকদ্রব্য ফেন্সিডিলসহ বিপুলকে নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বিপুল দীর্ঘদিন ধরে হাতীবান্ধা সীমান্তবর্তী বিভিন্ন স্থান থেকে ফেন্সিডিল এনে দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করতেন বলে স্বীকার করেছেন।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত বিপুলকে আগামীকাল সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy