সোনাগাজীতে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

সারাবাংলা

সোনাগাজীতে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, আলোচনা

2024-06-23T20:29:03+00:00
2024-06-23T20:29:03+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সোনাগাজীতে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৩ জুন, ২০২৪, ৮:২৯ পিএম   (ভিজিট : ১৪৪)
X

সোনাগাজীতে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, আলোচনা সভা, কেক কাটা ও মিলাদ মাহফিলের মাধ্যমে দিবসটি পালন করা হয়েছে। 

উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে জাতীয় দলীয় পতাকা উত্তোলন করা হয়।

রবিবার বিকালে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি অধ্যাপক মফিজুল হকের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগ এর প্রচার সম্পাদক শাহাদাত হোসেন জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন। 

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, পৌর মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন, উপজেলা আওয়ামীলীগ এর সহ-সভাপতি এডভোকেট নাসির উদ্দিন বাহার, আব্দুল মজিদ ভুলু মিয়া, ভাইস চেয়ারম্যান সাখাওয়াতুল হক বিটু, যুগ্ম-সাধারণ সাধারণ সম্পাদক, নূরুল আফছার, পৌর আওয়ামীলীগের সভাপতি সেলিম পাটোয়ারী, সাধারণ সম্পাদক আবু তৈয়ব বাবুল ও কলাসিন্ট শ. ম শাহ আলম।

আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা হয়। পরে বঙ্গবন্ধু সহ আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের প্রয়াত নেতাদের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ নূরুল হুদা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy