লালপুরে মাইক্রোবাসের ধাক্কায় বছরের বৃদ্ধের মৃত্যু
লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৩ জুন, ২০২৪, ৮:৩৪ পিএম (ভিজিট : ২৮৭)

X
নাটোরের লালপুরের তিলকপুর মোড় এলাকায় একটি মাইক্রোবাসের সাথে ধাক্কা লেগে কাজীপাড়া গ্রামের মৃত রঞ্জিত পরামানিকের ছেলে ৬০ বছরের বৃদ্ধ আব্দুল হান্নান হালদারের (৬৫) মৃত্যু হয়েছে।
আজ রবিবার (২৩ জুন) দুপুর ১টা ১০ মিনিটের দিকে উপজেলার তিলকপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত আব্দুল হান্নানকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চালকসহ মাইক্রোবাসটি লালপুর থানা পুলিশ হেফাজতে আছে।