শেরপুরে নানা আয়োজনে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শেরপুর প্রতিনিধি

সারাবাংলা

সারাদেশে ন্যায় শেরপুরে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রবিবার (২৩ জুন) বিকেলে শেরপুর শহরের দারোআলী পৌর

2024-06-23T20:47:04+00:00
2024-06-23T20:47:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শেরপুরে নানা আয়োজনে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৩ জুন, ২০২৪, ৮:৪৭ পিএম   (ভিজিট : ১৫৮)
X

সারাদেশে ন্যায় শেরপুরে  বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রবিবার (২৩ জুন) বিকেলে শেরপুর শহরের দারোআলী পৌর পার্ক সংলগ্ন জি,কে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক আনন্দ শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন শেরপুর সদর ১আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ছানুয়ার হোসেন ছানু এমপি।

এসময় অন্যান্যদের মধ্যে শোভাযাত্রা অংশগ্রহণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ হুমায়ুন কবির রুমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগ যুগ্ম -সাধারণ সম্পাদক ও পৌর মেয়র, আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল খালেক,জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি, শামসুন্নাহার কামাল, জেলা মহিলা শ্রমিক লীগের সভাপতি সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস -চেয়ারম্যান, সাবিহা জামান শাপলা, জেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান, আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান হাবিব, জেলা যুবলীগের অন্যতম নেতা, মোঃ আব্দুল মতিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম- আহ্বায়ক, আলহাজ্ব মোঃ খোরশেদ আলম ইয়াকুব, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম সম্রাট সহ  শেরপুর ১ আসনের ১৪টা ইউনিয়নের বিভিন্ন অঙ্গসংগঠনের সর্বস্তরের আওয়ামী প্রেমিক আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ নেতাবৃন্দরা এবং হাজার হাজার আওয়ামী বক্তবৃন্দরা অংশগ্রহণ করেছে।

শোভাযাত্রাটি  শেরপুর জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ করে পৌর নিউ মার্কেট পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy