কালের কণ্ঠের সাংবাদিকের ওপর হামলা, যমুনা টিভির প্রতিনিধি গ্রেফতার

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়ার) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কালের কণ্ঠের জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবুর ওপর হামলার অভিযোগে যমুনা টিভি ও দৈনিক যুগান্তরের উপজেলা

2024-06-24T12:16:37+00:00
2024-06-24T14:58:35+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কালের কণ্ঠের সাংবাদিকের ওপর হামলা, যমুনা টিভির প্রতিনিধি গ্রেফতার
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়ার) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ জুন, ২০২৪, ১২:১৬ পিএম  আপডেট: ২৪.০৬.২০২৪ ২:৫৮ পিএম  (ভিজিট : ৩০০)
X

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কালের কণ্ঠের জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবুর ওপর হামলার অভিযোগে যমুনা টিভি ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি মহিউদ্দিন মিশুকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল (রোববার ২৩শে জুন)দুপুর ১২টার দিকে আখাউড়া-আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টের নো-ম্যান্স ল্যান্ডে মারধরের এ ঘটনা ঘটে।

ঘটনার পরপর ভিকটিম সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবুকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে তিনি বাদি হয়ে মহিউদ্দিন মিশুকে আসামি করে গতকাল বিকেলে আখাউড়া থানায় মামলা দায়ের করেছেন।

মামলার বাদি বিশ্বজিৎ পাল বাবুর বাড়ি আখাউড়া পৌর এলাকার রাধানগর চৌরাস্তা মোড় সংলগ্ন এবং আসামি মহিউদ্দিন মিশুর বাড়ি একই উপজেলার দক্ষিণ ইউনিয়নের গাজীর বাজার সংলগ্ন সাহেবনগরে।

আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর বিশ্বজিৎ পাল বাবু থানায় মামলা করেন।মামলায় বাদি উল্লেখ করেন, আগে থেকেই মহিউদ্দিন মিশুর সঙ্গে তার বিরোধ চলে আসছিল। ঘটনার সময় চেকপোস্টের নো-ম্যান্সল্যান্ড এলাকায় বিশ্বজিৎ পালকে দেখতে পেয়ে গালমন্দ করতে থাকেন মহিউদ্দিন মিশু।

বিশ্বজিৎ পাল গালমন্দের প্রতিবাদ না করে ঘটনাস্থল ত্যাগ করতে উদ্যত হলে মহিউদ্দিন মিশু দৌড়ে এসে তাকে কিল-ঘুষি মারতে থাকে। এক পর্যায়ে মহিউদ্দিন মিশু ধারালো বস্তু দিয়ে উপর্যুপরি আঘাত করলে বিশ্বজিতের থুতনির নিচে বাম পাশে রক্তাক্ত জখম হয়। পরে সেখান থেকে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রক্তাক্ত স্থানে দুটি সেলাই দেওয়া হয়।

ঘটনার পরপর সেখানে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মহিউদ্দিন মিশুকে আটক করে আখাউড়া থানায় নিয়ে আসে। পরে মামলা দায়েরতাকে গ্রেপ্তার দেখানো হয়।

স্থানীয় সূত্র জানায়, মহিউদ্দিন মিশু এর আগেও একাধিকবার র‍্যাব ও পুলিশের হাতে আটক হয়। সে স্থলবন্দরের ল্যাগেজ পার্টির হোতা হিসেবে এলাকায় চিহ্নিত।

কালের কণ্ঠের জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবুর ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আখাউড়া অরুণ সংঘের  সকল সদস্যবৃন্দ। তাছাড়া  বলেন আমাদের অরুন সংঘের সভাপতি বিশ্বজিৎ পাল বাবুর ওপর হামলার তীব্র নিন্দা  প্রতিবাদ ও  দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম বলেন, ‘মহিউদ্দিন মিশু’র নামে আখাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

বাবু/এস





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy