গৌরনদীতে ট্রাক চাঁপায় নিহত ২

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

সারাবাংলা

বেপরোয়া গতির ট্রাক চাঁপায় ভ্যান চালক সহ দুইজন ঘটনাস্থলেই নিহত হয়েছে। সোমবার ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোড়

2024-06-24T12:23:02+00:00
2024-06-24T14:54:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গৌরনদীতে ট্রাক চাঁপায় নিহত ২
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ জুন, ২০২৪, ১২:২৩ পিএম  আপডেট: ২৪.০৬.২০২৪ ২:৫৪ পিএম  (ভিজিট : ২৪৩)
X

বেপরোয়া গতির ট্রাক চাঁপায় ভ্যান চালক সহ দুইজন ঘটনাস্থলেই নিহত হয়েছে। সোমবার ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোড় বাইচখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-উপজেলার সরিকল ইউনিয়নের সাকোকাঠি গ্রামের মাছ ব্যবসায়ী বরুন দাস (৫৫) এবং বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের আগরপুর গ্রামের বাসিন্দা ব্যাটারী চালিত ভ্যান চালক আয়নাল বেপারী (৬০)।

গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল মোল্লা জানা, ভোরে আগরপুর থেকে মাছ ক্রয়ের জন্য প্রতিদিনের ন্যায় ব্যাটারীচালিত ভ্যানযোগে গৌরনদীর মাহিলাড়া বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন বরুন ও আয়নাল। 

পথিমধ্যে বাটাজোড় বাইচখোলা নামকস্থানে পৌঁছলে বরিশালগামী একটি ট্রাক বেপরোয়াগতিতে যাওয়ার সময় ভ্যানটিকে চাঁপা দেয়। এতে ঘটনাস্থলেই মাছ ব্যবসায়ী বরুন দাস ও ভ্যানচালক আয়নাল বেপারী নিহত হয়। তিনি আরও জানান, পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাবু/এস











Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy