রাসেলস ভাইপার আতঙ্কে অজগর পিটিয়ে মারলো এলাকাবাসী

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

সীমান্তবর্তী নেত্রকোনার দুর্গাপুরে বিষাক্ত রাসেলস ভাইপার সাপ মনে করে একটি অজগর সাপের বাচ্চাকে পিটিয়ে মেরেছে এলাকাবাসী। গতকাল রবিবার

2024-06-24T14:42:44+00:00
2024-06-24T14:53:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাসেলস ভাইপার আতঙ্কে অজগর পিটিয়ে মারলো এলাকাবাসী
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ জুন, ২০২৪, ২:৪২ পিএম  আপডেট: ২৪.০৬.২০২৪ ২:৫৩ পিএম  (ভিজিট : ২৬০)
X

সীমান্তবর্তী নেত্রকোনার দুর্গাপুরে বিষাক্ত রাসেলস ভাইপার সাপ মনে করে একটি অজগর সাপের বাচ্চাকে পিটিয়ে মেরেছে এলাকাবাসী। গতকাল রবিবার (২৩ জুন) দিবাগত রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ফারংপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়,রবিবার রাতে ফারংপাড়া গ্রামের রাস্তায় একটি মোটরসাইকেলের চাকার নিচে পড়ে একটি সাপ এই সময় এলাকাবাসী সাপটিকে রাসেলস ভাইপার ভেবে আতঙ্কিত হয়ে পিটিয়ে মারে। পরবর্তীতে মূলত সাপটি একটি অজগর সাপের বাচ্চা ছিল বলে বুঝতে পারে তাঁরা। 

এদিকে এর আগেও গত ১৯ জুন দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের ফেচিয়া উত্তর পাড়া গ্রামে মাছ ধরা জালে একটি অজগর সাপ ধরা পড়ে। পরে স্থানীয়রা অজগর টিকে পিটিয়ে হত্যা করে। এর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে রাসেলস ভাইপার বলে ভাইরাল করে। ফলে অনেকের মধ্যেই আতঙ্কিত ছড়িয়ে পড়ে।

দুর্গাপুর উপজেলা বন কর্মকর্তা মো. দেওয়ান আলী বলেন,পিটিয়ে হত্যা করা সাপটি একটি অজগর। সীমান্ত এই এলাকায় অজগর সাপের দেখা মিলে প্রায়ই। আমরা আবার সেগুলোর খোঁজ পেলে উদ্ধার করে বনে অবমুক্ত করি। তাছাড়াও এখানে স্থানীয় একটি বন্য প্রাণী রক্ষায় সেচ্ছাসেবী সংগঠন রয়েছে তাঁরাও আমাদের একাজে সহযোগিতা করে। তিনি আরও বলেন,রাসেলস ভাইপার বা যেকোনো সাপকে হত্যা না করে জাতীয় হেল্পলাইন ৩৩৩ নম্বরে কল বা আমাদের জানাতে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব।

দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসান জানান,দুর্গাপুরে রাসেলস ভাইপার সাপের দেখা মেলার ঘটনাটি এখন পর্যন্ত সঠিক নয়। যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের গুজব ছড়াচ্ছে তাদের শনাক্ত করে ব্যবস্থা নেয়া হবে। 

বাবু/এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy