ভূঞাপুরে বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ভূঞাপুরে বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ জুন) সকালে উপজেলা হল রুমে এ

2024-06-24T14:55:05+00:00
2024-06-24T14:55:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভূঞাপুরে বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ জুন, ২০২৪, ২:৫৫ পিএম   (ভিজিট : ২১১)
X

টাঙ্গাইলের ভূঞাপুরে বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ জুন) সকালে উপজেলা হল রুমে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান, প্রাথমিক শিক্ষা অফিসার মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মিনহাজ উদ্দিন, ফলদা ইউপি চেয়ারম্যান মোঃ সাইদুল ইসলাম তালুকদার দুদু, গাবসারা ইউপি চেয়ারম্যান শাহ আলম শাপলা, ইবরাহীম খাঁ সরকারি কলেজের প্রভাষক জাহিদুল হক আজাদ, থানার সেকেন্ড অফিসার মোঃ ফরিদ, ভূঞাপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহি উদ্দিন, প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহ আলম প্রামাণিক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিকুল রতন, গোবিন্দাসী ইউনিয়ন আ'লীগের যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, সাংবাদিক মামুন সরকার, ভূঞাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সোহেল রানা প্রমুখ।

উল্লেখ্য, আগামী ৩০ জুন উদ্বোধনী খেলায় অর্জুনা ইউনিয়ন ও নিকরাইল ইউনিয়নের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।

বাবু/এস





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy