নড়াইলে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলের কালিয়ায় ৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ নিঝুম সরদার (২৭) নামের এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৩

2024-06-24T15:53:36+00:00
2024-06-24T15:53:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নড়াইলে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ জুন, ২০২৪, ৩:৫৩ পিএম   (ভিজিট : ২৬৩)
X

নড়াইলের কালিয়ায় ৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ নিঝুম সরদার (২৭) নামের এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৩ জুন) রাতে তাকে গ্রেফতার করা হয়। সে জেলার কালিয়া থানার পেড়লী গ্রামের আলমাস সরদারের ছেলে। 

পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলার কালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম উদ্দিন এর তত্ত্বাবধানে এসআই মোঃ আজিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ রবিবার রাত ৮ টা ৫৫ মিনিটের দিকে অভিযান চালিয়ে জেলার কালিয়া থানার ১১নং পেড়লী ইউনিয়নের শীতলবাটি গ্রামস্থ জনৈক আলমাস সরদারের বাড়ির উঠান হতে তাকে গ্রেফতার করে। এ সময় আসামির নিকট থেকে ৭৫পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। 

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামীম উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ বুলেটিনকে বলেন,এ সংক্রান্তে কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

বাবু/এস





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy