শার্শা প্রশাসনের মাসিক সভা ও বিভিন্ন সামগ্রী বিতরণ

বেনাপোল (যশোর) প্রতিনিধি

সারাবাংলা

যশোরের শার্শা উপজেলা প্রশাসনের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকালে উপজেলা প্রশাসনিক ভবন সভাকক্ষে এ মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত

2024-06-24T19:12:12+00:00
2024-06-24T19:12:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শার্শা প্রশাসনের মাসিক সভা ও বিভিন্ন সামগ্রী বিতরণ
বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ জুন, ২০২৪, ৭:১২ পিএম   (ভিজিট : ১৯৮)
X

যশোরের শার্শা উপজেলা প্রশাসনের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনিক ভবন সভাকক্ষে এ মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী'র সভাপতিত্বে এ সময় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেখ আফিল উদ্দিন এমপি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান সোহরাব হোসেন, সহকারি কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন, শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মনিরুজ্জামান, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম সরদার ও মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা খাতুন সালমা, উপজেলা কৃষি অফিসার দীপক কুমার সাহা, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এম এম মামুন হাসান,উপজেলার বাস্তবায়ন অফিসার শাহরিয়ার মাহমুদ রনজু সহ উপজেলার প্রতিটি উপজেলার জনপ্রতিনিধিব ও উপজেলার বিভিন্ন পর্যায়ের দাপ্তরিক কর্মকর্তাবৃন্দগণ।

সকালে মাসিক সভা অনুষ্ঠিত হওয়ার আগে ২০২৩-২০২৪ অর্থ বৎসরে বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) ও উপজেলা রাজস্ব উন্নয়ন তহবিল এর আওতায় শার্শা উপজেলায় বিভিন্ন প্রতিষ্ঠানে খেলার সামগ্রী, বাইসাইকেল, সেলাইমেশিন, ডেঙ্গু প্রতিরোধক ঔষাধ ও হুইল চেয়ার বিতরন করেন অতিথিরা।

বিতরণকৃত মালামালের মধ্যে ক্রিকেট ব্যাট ২০০ পিচ, ভলিবল ৪৫ পিস, ফুটবল ২৫০ পিস,বাইসাইকেল ৪২ পিস, সেলাই মেশিন ১৬ পিস,ডেঙ্গু প্রতিরোধক ঔষাধ ২১ প্যাকেট এবং ১৯ পিস হুইল চেয়ার রয়েছে।  





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy