সিরাজগঞ্জে ন্যায়কুঞ্জ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সিরাজগঞ্জ আদালতে বিচার প্রার্থীদের জন্য নবনির্মিত ন্যায়কুঞ্জ উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। আদালতের বিচারপ্রার্থীদের বিশ্রামের সকল সুযোগ-সুবিধা

2024-06-24T19:47:53+00:00
2024-06-24T19:47:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিরাজগঞ্জে ন্যায়কুঞ্জ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ জুন, ২০২৪, ৭:৪৭ পিএম   (ভিজিট : ১৪৩)
X

সিরাজগঞ্জ আদালতে বিচার প্রার্থীদের জন্য নবনির্মিত ন্যায়কুঞ্জ উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। আদালতের বিচারপ্রার্থীদের বিশ্রামের সকল সুযোগ-সুবিধা রয়েছে এ ন্যায়কুঞ্জে।

সোমবার (২৪ জুন) দুপুর ১টায় সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এ ন্যায়কুঞ্জ উদ্বোধন করেন।

উদ্বোধনকালে প্রধান বিচারপতি বলেন, আদালতের বিচারপ্রার্থীদের পানি পান, টয়লেটে যাওয়াসহ দুগ্ধপোষ্য মায়েদের তাদের সন্তানদের দুধ খাওয়ানোর কোনো স্থান নেই। এ বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হলে দেশের প্রত্যেক আদালত চত্বরে এক হাজার বর্গফুটের ‘ন্যায়কুঞ্জ’ স্থাপনের নির্দেশ দেন তিনি। এতে বিচার প্রার্থীদের বসার ব্যবস্থাসহ ব্রেস্ট ফিডিং কর্নার, পুরুষ ও মহিলাদের জন্য আলাদা টয়লেট এবং মুদিখানা দোকানের ব্যবস্থা রয়েছে। আগত বিচারপ্রার্থীদের আধুনিক নাগরিক সুবিধা সম্বলিত নিরাপদ অবস্থান নিশ্চিতের লক্ষ্যে প্রত্যেক জেলার ন্যায় আজ সিরাজগঞ্জে ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন করা হলো।

এ সময় হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (সিনিয়র জেলা জজ) মুন্সী মশিয়ার রহমান, সিরাজগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ এম আলী আহমেদ, আপিল বিভাগের রেজিস্ট্রার (জেলা জজ) মোহাম্মদ সাইফুর রহমান ও আদালতের বিভিন্ন স্তরের বিচারক, আইন কর্মকর্তা ও আইনজীবী সমিতির নেতারা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy